1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সাতকানিয়ায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগ ল্যাবের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা - পূর্ব বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

সাতকানিয়ায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগ ল্যাবের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৫৩১ বার পড়া হয়েছে

সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়ায় মরা গরুর মাংস বাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর অবিক্রিত ২০ কেজির অধিক মাংস মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে।

গত মঙ্গলবার বাজালিয়ায় মারা যাওয়া একটি গরুকে জবাই করে বুধবার (২ জুন) সকালে দস্তিদার হাট এলাকায় এসব মাংস বিক্রি করা হচ্ছিল।

জানা যায়, বাজালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর বাজালিয়া এলাকার আবু তাহের সওদাগরের একটি গরুকে মোটা তাজা করার জন্য মঙ্গলবার ইউরিয়া সার খাওয়ানো হয়। সার খাওয়ানোর এক পর্যায়ে গরুটি ঢলে পড়ে যায়। পরে খবর পেয়ে বাজালিয়া এলাকার কসাই মো. শাহজাহান ও সাতকানিয়া পৌরসভার চরপাড়ার কসাই মো. লেদু মিলে মরা গরুটিকে জবাই করে মাংস নিয়ে আসে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, গরুটি জবাই করার আরো অনেক আগে মারা গেছে।

এদিকে, কসাই শাহজাহান এবং লেদু মিলে গরুর মাংসগুলো ফ্রিজে রেখে দেয় এবং আজ সকালে বাজালিয়া এলাকায় বিক্রির চেষ্টা করে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজনের বাঁধার মুখে বাজালিয়া এলাকায় মাংস বিক্রি বন্ধ করে দস্তিদার হাটে নিয়ে আসে তারা। সেখানে বিক্রির এক পর্যায়ে দস্তিদার হাট এলাকার লোকজনও একদিন আগে মারা যাওয়া গরুর মাংস বিক্রির বিষয়টি জানতে পেরে তাদেরকে বাঁধা দেয়। এছাড়াও দস্তিদার হাটে মরা গরুর মাংস বিক্রি হচ্ছে বলে ছদাহা ইউপি চেয়ারম্যান মো. মোসাদ হোসেন চৌধুরীকে বাজালিয়া থেকে লোকজন ফোন করে জানায়। বিষয়টি জানার পর ইউপি চেয়ারম্যান মোসাদ হোসেন চৌধুরী দস্তিদার হাট এলাকায় ছুটে আসেন। বাজারে মরা গরুর মাংস বিক্রির বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামকে জানানো হলে তিনি উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আবুল কালাম আজাদকে ঘটনাস্থলে পাঠান। ভেটেরিনারি সার্জন ডা. আবুল কালাম আজাদ দোকানে এসে মাংসগুলো দেখার পর ল্যাবে পরীক্ষার জন্য কিছু মাংস নেন এবং অবিক্রিত মাংসগুলো মাটির নিচে পুঁতে ফেলেন। এদিকে, অভিযুক্ত কসাই মো. লেদু বলেন, “বাজালিয়ার কসাই শাহজাহান মাংসগুলো কিনেছিল। আমাকে সেখান থেকে অর্ধেক দেয়ার কথা ছিল কিন্তু আজ বোমাং হাটের সপ্তাহিক দিন না হওয়ায় মাংস আমাকে দিয়ে দিয়েছে। জবাইয়ের আগে গরু মারা যায়নি। আমি গরুটির গোঙ্গানি শুনেছি।” ছদাহা ইউপি চেয়ারম্যান মোসাদ হোসেন চৌধুরী বলেন, “সকালে বাজালিয়া থেকে কয়েকজন লোক ফোন করে জানান যে বাজালিয়ায় একদিন আগে মারা যাওয়া গরুর মাংস দস্তিদার হাটে বিক্রি হচ্ছে। খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে দস্তিদার হাটে এসে মাংস বিক্রি বন্ধ করে দিই এবং ইউএনওকে ফোন করে জানাই।” পরে তিনি ভেটেরিনারি সার্জন ডা. আবুল কালাম আজাদকে পাঠালে তিনি মাংসগুলো দেখে পরীক্ষার জন্য সামান্য অংশ নিয়ে বাকিগুলো মাটির নিচে পুঁতে ফেলার নির্দেশ দেন। চেয়ারম্যান আরো জানান, মাংস মাটির নিচে পুঁতে ফেলার পাশাপাশি তাদের দোকানটি বন্ধ করে দিয়েছেন। সাতকানিয়া উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আবুল কালাম আজাদ বলেন, “আমি যখন দোকানে পৌঁছি তখন মাংস থেকে পানি ঝরছিল। মাংসের রং দেখে মনে হয়েছে এগুলো খাবারের অযোগ্য। ল্যাবে পরীক্ষার জন্য কিছু মাংস আনা হয়েছে। অবিক্রিত বাকি মাংসগুলো মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে। তবে এর আগে তারা কিছু মাংস বিক্রি করেছে।” তিনি আরো জানান, মাংস বিক্রেতাদের নাম-ঠিকানা রাখা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla