1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
টেকনাফে ইয়াবা ও ঘরে অস্ত্র রাখার দায়ে গৃহবধুসহ আটক ২ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

টেকনাফে ইয়াবা ও ঘরে অস্ত্র রাখার দায়ে গৃহবধুসহ আটক ২

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৫৭৫ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি

টেকনাফে পৃথক অভিযান পরিচালনা করে পায়ুপথে ইয়াবা ও নিজ ঘরে  অস্ত্র রাখার দায়ে ফরিদপুরের মোঃ সাইদুল ও উত্তর লম্বরীর  এক গৃহবধু আটক হয়েছেন। আটক ২জন হলেন টেকনাফ সদরের উত্তর লম্বরী এলাকার মাধূর পুত্র সরওয়ার এর স্ত্রী সাবিনা ইয়ামিন (২৭) ও ফরিদপুর জেলার নলিয়া ভাঙা থানার মৃত লাল মিয়ার পুত্র মোঃ সাইদুর( ৩৮)।

আজ ১ জুন মঙ্গলবার পুলিশ সুত্রে জানা যায়, টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে উপজেলার সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার মোঃ সরোয়ার এর বসত ঘর থেকে ১টি বিদেশী পিস্তল ৭ রাউন্ড পিস্তলের গুলি, ১৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে। সোমবার ৩১ মে রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান  এই তথ্য নিশ্চিত করেন বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর ধৃত সাবিনাকে কক্সবাজার জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে পুলিশের অপর একটি অভিযানে পায়ু পথে ইয়াবা পাচারকালে ফরিদপুর জেলার নলিয়া ভাঙা থানার মৃত লাল মিয়ার পুত্র মোঃ সাইদুর( ৩৮) কে আটক করেছেন পুলিশ। তার কাছ থেকে ১ হাজার ৯’শত ৫০ পিস ইয়াবা নগদ ২ হাজার ৬০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি কক্সবাজার–টেকনাফের রাস্তায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে তাকে আটক করা হয়।
ধৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহন শেষে কারাগারে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla