1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মুসলমানদের নিরাপত্তা বিধানে ব্যর্থ জাতিসংঘের বিপরীতে মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠার আহ্বান - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মুসলমানদের নিরাপত্তা বিধানে ব্যর্থ জাতিসংঘের বিপরীতে মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠার আহ্বান

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৬ মে, ২০২১
  • ৫৬২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রেস ক্লাবে আজিজিয়া কাজেমী কমপ্লেক্স ট্রাস্টের সংবাদ সম্মেলন

মুসলমানদের জানমাল রক্ষা ও নিরাপত্তা বিধানে ব্যর্থতার জন্য বর্তমান জাতিসংঘের বিপরীতে ওআইসিভুক্ত ৫৭টি মুসলিম দেশ নিয়ে আলাদা মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠা, ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ এবং মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাসকে ফিলিস্তিনিদের অধীনে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন আজিজিয়া কাজেমী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ নেতৃবৃন্দ। ২৬ মে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে ট্রাস্ট চেয়ারম্যান পীরে তরিকত অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, ইসরায়েল একটি সন্ত্রাসবাদী উগ্রপন্থি অবৈধ দেশ। ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু আবারো ক্ষমতায় আসতে এবং দুর্নীতির দায়ে জেলে যাওয়া ঠেকাতে ফিলিস্তিনিদের ওপর অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়ে শত শত নিরীহ ফিলিস্তিনি মুসলমানকে শহীদ করেছে। আন্তর্জাতিক যুদ্ধ আইন লংঘন করে নারী-শিশু ও বৃদ্ধদের পর্যন্ত ওরা হামলা-খুন করার ধৃষ্টতা দেখিয়েছে। তাই, ইসরায়েলকে আন্তর্জাতিক আইনে ও বিশেষ আদালতে বর্বরতার দায়ে কঠোর শাস্তি দিতে হবে। তাদের হাত থেকে বায়তুল মুকাদ্দাসকে পুনরুদ্ধার করতে হবে। ট্রাস্ট চেয়ারম্যান জতিসংঘ নিরাপত্তা পরিষদকে গাজায় যুদ্ধাপরাধের জন্য ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার এবং মুসলিম দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থতার জন্য ৫৭টি মুসলিম দেশ নিয়ে আলাদা মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠা করার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুফাস্সিরে কুরআন আল্লামা গাজী শফিউল আলম নেজামী ছিপাতলি জামেয়া গাউছিয়া মুঈনীয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা আবদুল অদুদ, অধ্যক্ষ আল্লামা লোকমান চিশতি, আল্লামা এনাম রেজা আলকাদেরী, আল্লামা এ কে এম ইউসুফ আলকাদেরী, মাওলানা কামাল উদ্দিন আজিজি, মাওলানা কাজী শফিউল আজম, মাওলানা শফিউল আলম আজিজি, মাওলানা ফখরুদ্দিন আলকাদেরী, মাওলানা আব্দুন নবী, মাওলানা মঈনুদ্দিন খান মামুন আলকাদেরী, মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন, অধ্যাপক মাহফুজুল হক, মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন, মৌলভী মাহবুবুল আলম, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা ফেরদৌসুল আলম।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla