1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বাস চলাচলের শুরুতেই রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২০ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

বাস চলাচলের শুরুতেই রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২০

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৪ মে, ২০২১
  • ৬৩৮ বার পড়া হয়েছে

 মাজহারুল ইসলাম চপল

দীর্ঘ ৪৯ দিন লকডাউন শেষে গত ২৩ তারিখে স্বল্প পরিসরে বাস চলাচলের সিদ্ধান্ত নেয় সরকার। বাস চলাচলের শুরুর প্রথম দিনেই রাজশাহীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ সোমবার দুপুর পৌনে একটায় কাটাখালীর চৌদ্দপাই এলাকার গম গবেষণা ইনস্টিটিউটের সামনের মহাসড়কে হানিফ পরিবহন ও আফিয়া এন্টারপ্রাইজ এর মধ্যে এ দুর্ঘটনা ঘটে। ২৪ মে সোমবার কাটাখালী চৌদ্দপায় অবস্থিত গম গবেষনা কেন্দ্রের সামনে দুপুর পৌনে একটায় এ দুর্ঘটনা ঘটে। এতে আফিয়া পরিবহণের বাস চালকসহ অন্তত ২জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ

ছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন। হতাহতদের উদ্ধারে কঠোর তৎপরতা চালাচ্ছে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি দল। দুই বাসের দুর্ঘটনার সময় একটি অটোরিকশাও ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। এতে অটোরিকশার কয়েকজন যাত্রীও আহত হন। জানা গেছে, আজ সকাল সাড়ে ৬ টার দিকে হানিফ পরিবহণের বাসটি ঢাকা থেকে ছেড়ে আসে। অন্যদিকে দুপুর পৌনে একটার দিকে বাঘার উদ্দেশ্যে যাচ্ছিলো আফিফ পরিবহণ। এসময় রাজশাহীর চৌদ্দপাই এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আফিয়া পরিবহণের বাসটির সামনের অংশ হানিফ বাসের সামনের অংশের মধ্যে ঢুকে যায়। ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। ঘটনা স্থলে নিহত হয় রবিউল আউয়াল (৩২)। তিনি একজন মোটর শ্রমিক। নবাব(৫০) পিতাঃবাবর আলি সাং- চারঘাট থানা পাড়া, থানা-চারঘাট জেলা-রাজশাহী।আহত হয়ে রামেক হাসপাতালের ওর্য়াড নং ০৮ ভর্তি ছিলেন পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায়  আজ ৩ টার সময় মৃত্যু বরন করেন।

এ বিষয়ে রাজশাহী মহানগর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছে বাস থেকে একজনকে মৃত অবস্থায় এবং অন্তত ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে বাস দুটি রাস্তা থেকে সরানোর চেষ্টা অব্যাহত রয়েছে। কি কারনে এমন দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশের এই কর্মকর্তা। আহতের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, দুর্ঘটনাস্থল থেকে একজনকে নিহত অবস্থায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও ছোট বড় ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে দায়িত্বরত সিটিএসবির ওয়াচার ইমরান হোসেন জানান, হাসপাতালের ৮ ও ৩১ নম্বরে আহতরা ভর্তি হয়েছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla