1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
জনকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় লেবার পার্টিকে শক্তিশালী করুন : ডা. ইরান - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

জনকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় লেবার পার্টিকে শক্তিশালী করুন : ডা. ইরান

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

 

আওয়ামী ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে নতুন দিনের সূর্যোদয় হয়েছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জনগন বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ছাত্রজনতার ডাকে সাড়া দিয়েছে। সুশাসন ও ন্যায় বিচার কায়েম করে মুক্তিযুদ্ধের সফলতা অর্জন করতে হবে। লেবার পার্টি ইনসাফ ভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তাই ওমরই সাম্যবাদের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে লেবার পার্টি ও ছাত্রমিশনকে শক্তিশালী করতে হবে।

তিনি ২৫ আগষ্ঠ (রবিবার) বিকাল ৩টায় ধোলাইপাড় মোড়ে একটি অডিটোরিয়ামে যাত্রাবাড়ী থানা লেবার পার্টির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ডা. ইরান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে লেবার পার্টির নেতা শহীদ আবদুল আউয়াল, মনোয়ার হোসেন ও ছাত্রমিশন কর্মী শহীদ নাহিদের রক্ত বৃথা যেতে দেবো না। আমরা শ্রেণি বৈষম্যের দেয়াল ভেঙ্গে দিতে চাই। তাই শোষনমুক্ত শ্রমিক রাজ কায়েম করতে সৎ সাহসী ও যোগ্য নেতৃত্ব হিসাবে নিজেদের তৈরি হতে হবে।

লেবার পার্টির সমাজ কল্যাণ সম্পাদক এস এম সালাউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লেবার পার্টির যুগ্ম মহাসচিব মুফতি তরিকুল সাদী, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সহ-সভাপতি মোঃ মাসুদ আলম পাটোয়ারী, যুগ্ম-সম্পাদক এনামুল হক আকন্দ , সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ, নগর সদস্য মোঃ জুয়েল হোসেন, ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ মিলন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুন প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে মোঃ মনির হোসেন আহবায়ক ও লুৎফর রহমানকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট যাত্রাবাড়ি থানা লেবার পার্টির কমিটি গঠন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla