1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আন্দোলনে হতাহতের ঘটনায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর নিন্দা ও ক্ষোভ প্রকাশ কোটা পদ্ধতির সংস্কারে আন্দোলনকারী, বিচার ও নির্বাহী বিভাগের সমন্বিত প্রয়াস জরুরি- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আন্দোলনে হতাহতের ঘটনায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর নিন্দা ও ক্ষোভ প্রকাশ কোটা পদ্ধতির সংস্কারে আন্দোলনকারী, বিচার ও নির্বাহী বিভাগের সমন্বিত প্রয়াস জরুরি- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর এক যুক্ত বিবৃতিতে বলেছেন- দেশের গৌরবোজ্জ্বল সকল অর্জনের নেপথ্যে এদেশের ছাত্র সমাজের অনবদ্য ভূমিকা কোনভাবেই বিস্মৃত হবার নয়। ৫২, ৬২, ৬৯, ৭১ ও ৯০ সহ সকল আন্দোলন-সংগ্রামে রয়েছে ছাত্র সমাজের অমূল্য কীর্তিগাঁথা। আর বর্তমানের কোটা সংস্কার আন্দোলনও ব্যতিক্রম কিছু নয়। যা ছাত্রদের ন্যায্য ও গণতান্ত্রিক অধিকারও বটে। আমরা মনে করি বিদ্যমান কোটা পদ্ধতির একটি যৌক্তিক সংস্কার হওয়া প্রয়োজন। আর এ দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সাথে আমাদের কোন ভিন্নমত নেই। উপরন্তু এ আন্দোলনের মাধ্যমে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার করার দাবিটি প্রতিষ্ঠিত হয়েছে। তাই এ যৌক্তিক বিষয়টিকে পূর্ণতা দিতে আন্দোলনকারী, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের সমন্বিত প্রয়াস খুবই জরুরি। কিন্তু অতীব দূঃখজনক হলেও সত্য যে, গতকাল ১৬ জুলাই ২৪  ছাত্রসমাজের কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে ৬ জন ছাত্র নিহত হয়েছে। যা এ মূহুর্তে এ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার দুরভিসন্ধি বলে মনে করি। এতে কোন পক্ষ হতে কোনরূপ সহিংসতা মোটেও কাম্য নয়। গতকালের অনাকাঙ্ক্ষিত এ হতাহতের ঘটনায় নেতৃবৃন্দ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। এদের অসম্মান হয়- এরূপ কোন কাজ যেমনিভাবে সমর্থনযোগ্য নয়, ঠিক তেমনিভাবে যৌক্তিক আন্দোলনে বাধা সৃষ্টি করাও সমীচীন নয়। এক্ষেত্রে আমরা আন্দোলনকারী শিক্ষার্থী, সরকার ও প্রশাসনকে পরস্পরকে স্ব স্ব অবস্থানে পরমত সহিষ্ণু থাকা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla