1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বৃক্ষ রোপন অভিযানকালে আওয়ালী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বৈশিষ্ট উষ্ণায়ন মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বৃক্ষ রোপন অভিযানকালে আওয়ালী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বৈশিষ্ট উষ্ণায়ন মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম: ২৯ জুন, ২০২৪
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, পরিবেশের ভারসাম্যহীনতার কারণে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলির মত বাংলাদেশেও বিদ্যমান। উন্নয়নশীল দেশগুলো নির্বিচারে পরিবেশ দূষণের জন্য দায়ী হলেও তারা তা ভ্রুক্ষের না করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক ফোরামে সোচ্ছার হয়েছেন এবং বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় আন্তর্জাতিকভাবে উদ্যোগী হওয়ার তাগিদ দিয়ে তিনি প্রশংসিত হয়েছেন। আমাদেরকেও পরিবেশের ভারসাম্য রক্ষায় পাহাড় ও বৃক্ষ নিধন, নদী দূষণ ও দখলের বিরুদ্ধে সামাজিক আন্দোলন তীব্রতর করার জন্য ভূমিকা রাখতে হবে। তিনি আজ বিকালে নগরীর সিনেমা প্যালেস সম্মুখস্থ বাসস্ট্যান্ড সংলগ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিত্যক্ত গার্ডেনে কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহজাহান রুবেলের উদ্যোগে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কার্যক্রম অভিযানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, প্রাণ-প্রকৃতির সজীবতা হলো জীবনী শক্তির অক্সিজেন ভান্ডার। চট্টগ্রাম নগরী একসময় পাহাড়, বৃক্ষ ও সবুজে সমৃদ্ধ ছিল এবং মানুষের জীবনযাপন স্বস্তিদায়ক ছিল। তবে ধারাবাহিকভাবে পাহাড় ও বৃক্ষ নিধন হওয়ায় চট্টগ্রাম নগরী সৌন্দর্য্য ও প্রাকৃতিক ভারসাম্য হারিয়েছে। তাই আমাদেরকে প্রকৃতির ও নিসর্গ বিনাষী অপশক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এসময় উপস্থিত ছিলেন এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এ.টি.এম আইনুল ইসলাম আবেদ, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আকবর আলী শাহ, সাবেক ছাত্রলীগ নেতা পংকজ রায়, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা মুনছুর আলম রনী, আমিনুল ইসলাম আমিন, ছাত্রলীগ নেতা রূপন সরকার, তৌহিদুল ইসলাম তৌহিদ, জাবেদুল ইসলাম জিতু, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহির উদ্দিন, মোঃ ইয়াছিন, এনায়েত বাজার ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ সাজিদ প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla