1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আনোয়ারায় ১৭ লক্ষ টাকার বিদেশি মদ উদ্ধার, গ্রেফতার ১ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আনোয়ারায় ১৭ লক্ষ টাকার বিদেশি মদ উদ্ধার, গ্রেফতার ১

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায়  গোপন সংবাদের তথ্যমতে একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। ২৯ জুন শনিবার ভোরে উপজেলার গোবাদিয়া গ্রামে এ অভিযান চালানো হয়। মাদক বহনে ব্যবহৃত গাড়িটি জব্দ ও চালককে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই মদের চালানের মালিক কে তা জানা যায়নি।

গ্রেফতারকৃত যুবক মাটিরাংগা থানার কামাল উদ্দিনের পুত্র আমির হোসেন (২৮)।  উদ্ধারকৃত মদের মূল্য আনুমানিক ১৭ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়,  পুলিশের একটি টিম উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকায় পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করে।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ( ওসি) সোহেল আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদসহ তাদের গ্রেপ্তার করা হয়। গাড়িটি জব্দ আছে। গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla