1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ডে নিহত পরিবারের পাশে শিক্ষামন্ত্রী - পূর্ব বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ডে নিহত পরিবারের পাশে শিক্ষামন্ত্রী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

রিয়াজউদ্দিন বাজারের মোহাম্মদিয়া মার্কেটে অগ্নিকাণ্ডে মো. রিদুয়ান (৪৫), মো. শাহেদ (২৮) ও ইকবাল (২৬) নামে ৩ জনের মৃত্যু ও ২জন অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার) আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এক শোক বার্তায় শিক্ষামন্ত্রী বলেন, এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে যারা মৃত্যু বরণ করেছেন তাদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে সেই জন্য তিনি প্রশাসন, ব্যবসায়ী সমিতি ও কর্মচারীদের সচেতন ও সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন।
ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন আওয়ামী যুবলীগের সাবেক উপ অর্থ বিষয়ক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। পরে এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের কাছে। এসময় তিনি শোকাহত পরিবারের প্রতি শোক সহমর্মিতা ও পরিবারের পাশে দাড়ানো প্রতিশ্রুতি দেন।

শুক্রবার (২৮ জুন) বিকেল চারটায় নগরের চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে নিহতদের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

এসময় আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, আজকে যারা ইন্তেকাল করেছেন তাদেরকে যেন মহান আল্লাহ রাবুল আলামিন শহিদি মর্যাদা দান করেন। নিহত পরিবারগুলোকে মহান আল্লাহ সন্তান হারানোর দুঃখ কষ্ট সহ্য করার তৌফিক দান করেন। সরকারের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসক প্রতিনিধি পাঠিয়েছেন। তাদের দাফন কাপনের জন্য অর্থ সহযোগিতা প্রদান করেছেন। সুখে দুঃখে আমরা আপনাদের পাশে আছি। এই ধরনের দুর্ঘটনা কি কারণে ঘটছে সেটি আমাদের বের করতে হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে সেজন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই নিহত তিন পরিবারের সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla