1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে রেলের কর্মচারী আটক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে রেলের কর্মচারী আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৯ মে, ২০২১
  • ৫২৭ বার পড়া হয়েছে

দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূর্বাঞ্চল রেলের হিসাব বিভাগে কর্মরত জুনিয়র অডিটর ফয়সাল মাহবুবকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। শনিবার ৮ মে রাতে তাকে আটক করা হয়।

জানা গেছে, ২০২০ সালের শুরু থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত কর্মচারীদের বেতন জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেন ফয়সাল। বিষয়টি নজরে আসলে শনিবার ডেপুটি ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার মো. শাহজাহান রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান অর্থ ও হিসাব কর্মকর্তা কামরুন্নাহার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় অভিযুক্ত ফয়সালকে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ থাকলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফয়সাল ৫০ লাখ টাকা আত্মসাতের কথা স্বীকার করেন।

জালিয়াতির বিষয়ে জানতে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান অর্থ ও হিসাব কর্মকর্তা কামরুন্নাহারকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

তবে আটক ফয়সালের বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার (৯ মে) রেলওয়ে পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে বসেছেন বলে জানিয়েছেন একটি সূত্র।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla