1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামে বর্ণিল আয়োজনে বন্দর দিবস উদযাপন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রামে বর্ণিল আয়োজনে বন্দর দিবস উদযাপন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে বর্ণিল আয়োজনে ১৩৭তম বন্দর দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বন্দর ভবন চত্বরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল জাতীয় পতাকা উত্তোলন করেন।

দেশের প্রধান সমুদ্রবন্দরের আনুষ্ঠানিক যাত্রা শুরুর দিনটি স্মরণীয় করে রাখতে প্রতি বছর ২৫ এপ্রিল এ আয়োজন করা হয়। তৎকালীন ব্রিটিশ-ইন্ডিয়া সরকার ১৮৮৭ সালে পোর্ট কমিশনার্স অ্যাক্ট প্রণয়ন করে যা ২৫ এপ্রিল ১৮৮৮ সালে কার্যকর হয়।

বন্দরের পতাকা উত্তোলন করেন সদস্য (প্রকৌশল) কমডোর মোহাম্মদ মাহবুবুর রহমান। এ সময়ে চট্টগ্রাম বন্দরে অবস্থানরত সব জলযান ও জাহাজ থেকে একনাগাড়ে এক মিনিট হুঁইসেল বাজানো হয়।
পতাকা উত্তোলনের পর কর্মকর্তা কর্মচারীদের নিয়ে বন্দর দিবসের কেক কাটেন বন্দর চেয়ারম্যান। এ সময় তিনি সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

চট্টগ্রাম বন্দর অফিসার্স অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ, বন্দরের বিভিন্ন স্টেকহোল্ডারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বন্দর দিবস উপলক্ষে চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে ফুলেল শুভেচ্ছা জানান।

এর আগে বুধবার (২৪ এপ্রিল) বন্দর দিবস উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বন্দর চেয়ারম্যান।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla