1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ইপিজেডে হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই মামলার রহস্য উন্মোচন আটক ১ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ইপিজেডে হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই মামলার রহস্য উন্মোচন আটক ১

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

২ এপ্রিল নগরীর ইপিজেড থানাধীন নারিকেল তলাস্থ হাজী মইনুদ্দিন বিল্ডিংয়ের চতুর্থ তলায় বাদি মো. মারুফ মিয়া (১৮), সৎ মা বিউটি আক্তার (২৮) এবংবাবা মোঃ শাহীনের মধ্যে ঝগড়া বিবাদ সহ হাতাহাতি হয়। উক্ত ঝগড়া বিবাদ চলাকালীন তাদের মাঝে হাতাহাতির এক পর্যায়ে বিউটি শীলের পাটা নিয়ে ভিকটিম মোঃ শাহীন (৩৫) এর দিকে ছুড়ে মারলে ভিকটিম সে আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঐ অবস্থায় বিউটি পুনরায় পাটার ভাংগা টুকরা দিয়ে ভিকটিম শাহীনের মাথার পিছনে বাম পাশে সজোরে আঘাত করলে তার মাথার পিছনের বাম পাশে ফেটে রক্তাক্ত করেছে এবং পাটার টুকরা দিয়ে ভিকটিমের পিঠে, দুই হাতে ও দুই পায়ের বিভিন্ন অংশে আঘাত করে জখম করে। সংবাদ পেয়ে বাদির সঙ্গীয় জাহিদ মিয়া (৪২) ও মো. জানু মিয়া (৪৪) ঘটনাস্থলে গিয়ে বাদির বাবা মো. শাহীনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড নং- ২৮, বেড নং- ১১-এ’তে চিকিৎসাধীন অবস্থায়  সোমবার ১ এপ্রিল ভোর ৫টায় মারা গেলে নগরীর ইপিজেড থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। এ সংক্রান্ত সিএমপির ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হোসাইনের নেতৃত্বে ইপিজেড থানার টিম ১ এপ্রিল, রাত ২১:৪৫ টায় থানা এলাকায় অভিযান পরিচালনা করে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিউটি আক্তারকে আটক করেছে বলে জানিয়েছেন থানার ওসি মোঃ হোসাইন। তিনি আরো জানান, আটক বিউটি আক্তার (২৮)ব্যক্তিকে যথাযথ পুলিশ স্কটের সহায়তায় বিজ্ঞ আদালতের মাধ্যমে ০২ এপ্রিল বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানায়। তবে আটক ব্যক্তিকে রিমান্ড চাওয়া হবে কি না তা জানাতে পারেন নি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla