1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থসহ কোরআন ও রমজান ফুড প্যাক বিতরণ - পূর্ব বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থসহ কোরআন ও রমজান ফুড প্যাক বিতরণ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি
বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শীলকূপ ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে স্কুল ও মাদরাসা পড়ুয়া তরুণ ছাত্র সমাজের মাঝে অর্থসহ কুরআন বিতরণ ও অসহায়দের মাঝে রমজান ফুড প্যাক সামগ্রি বিতরণ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) বিকেলে রংগিয়াঘোন মনছুরিয়া ফাযিল মাদরাসার হলরুমে ফাউন্ডেশনের কার্যকরী পরিষদ সদস্য আবরার হাসান রিয়াদের পরিচালনায় একশত শিক্ষার্থীর মাঝে অর্থসহ কোরআন বিতরণ ও অর্ধশতাধিক দুস্থদের মাঝে রমজান ফুড প্যাক সামগ্রি বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, উপদেষ্টা সাংবাদিক শিব্বির আহমদ রানা, কার্যকরি পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক রাহাত।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য কাদের সিদ্দিকী, মেহেদী হাসান সাঈদ, বেলাল মেহরাজ, নাছির আহমেদ, জাহিদ আহমদ, মহিউদ্দিন, মো. হাসনাত, তৌহিদুল ইসলাম।
ফাউন্ডেশনের দায়িত্বশীলরা বলেন, ‘পবিত্র মাহে রমজান কোরআন নাযিলের মাস। কোরআনের সংস্পর্শে থাকলে মানুষের নীতি নৈতিকতা সমৃদ্ধ হবে। কুরআনের সংস্পর্শে মানুষের জীবন আলোকিত হয়। এর মাধ্যমে মানুষের অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রবণতা হ্রাস পাবে। সুন্দর সমাজ গঠনে কুরআনকে জানার ও বুঝার বিকল্প নাই। এ সংগঠন প্রতিবছরের ন্যায় এ বছরও সাধ্যের মধ্যে অসহায় দুস্থদের মাঝে রমজান ফুড প্যাক বিতরণ করেছে। আর্ত সামাজিক উন্নয়ন ও ছাত্রসমাজের কল্যাণে আমরা কাজ করে যাই।’
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla