1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আনোয়ারায় রিক্সা চালক খুন আটক ৩ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আনোয়ারায় রিক্সা চালক খুন আটক ৩

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

 আনোয়ারা উপজেলায় “গরুর কুড়া” দিতে বলে ঘর থেকে ডেকে নিয়ে মো. আনোয়ার মিয়া (৫৫) নামের এক রিক্সা চালককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

 ২৭ মার্চ বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের হাইলধর নতুন বাজার এলাকা থেকে আনোয়ার মিয়ার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়।

 জানা গেছে , গত ১২-১৩ বছর আগে মৃত আনোয়ার মিয়ার স্ত্রীকে নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত হাইলধর কাজী মাঝির বাড়ির মো. ইদ্রীস প্রকাশ হাঁচি মিয়ার ছেলে মো. শাহাদাত হোসেন। তারপর থেকে দীর্ঘদিন তারা এলাকায় ফিরেনি । সর্বশেষ কিছুদিন আগে নিজ বাড়িতে ফিরে শাহাদাত হোসেন। নিজের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া শাহাদাতকে এলাকায় দেখে কয়েক দফা শাহাদাতের সাথে আনোয়ারের কথা-কাটাকাটি হয়। তর্কাতর্কির সময় আনোয়ারাকে খুন করার হুমকি ধমকি দেয় শাহাদাত।

 এরপর পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করলেও প্রধান আসামি এখনো পলাতক।এ ঘটনায় গ্রেপ্তার তিনজন হলেন মো. পারভেজ (২২), শাহ আলম (৪২) ও শাহজাহান (৪৫)।

জানা যায়, নিহত আনোয়ার মিয়া পেশায় রিক্সাচালক। তার প্রথম বউয়ের ঘরে ১টি এবং দ্বিতীয় বউয়ের ঘরে ২ ছেলে ১মেয়ে রয়েছে। তার বাড়ি হাইলধর ইউনিয়নের কাজী মাঝির বাড়ি হলেও সে হাইলধর পুলের গোড়া এলাকায় বসবাস করতো।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইলিয়াস খোকন জানান, হাইলধরে এই ধরনের ঘটনা প্রথম। আনোয়ারের প্রথম বউ পালিয়ে যাওয়ার পর সে নিঃস্ব হয়ে গেছিলো। পরবর্তীতে সে আবার দ্বিতীয় বিয়ে করে। অনেক দুঃখ কষ্ট করে সংসার চালায়। আনোয়ার মিয়ায় খুনির দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন তিনি।

আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুনুর রশীদ জানান, হাসপাতালে আনার আগেই আনোয়ার মিয়ার মৃত্যু হয়েছিলো। আমরা পুলিশকে খবর দিয়েছিলাম। পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে নিয়ে গেছে।

ঘটনার বিষয়ে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ মহিউদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩জন আটক রয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla