1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বাকলিয়ায় এহসান গার্ডেন ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বাকলিয়ায় এহসান গার্ডেন ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

নগরীর বাকলিয়া এহসান সিটি আবাসিক এলাকায় ‘এহসান গার্ডেন ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশন’র উদ্যোগে খতমে কুরআন উপলক্ষ্যে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ মঙ্গলবার  গার্ডেনের প্রেয়ার হলরুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মুসলিম উদ্দিনের সভাপতিত্বে উক্ত মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একরাম উদ্দিন, হুমায়ুন মোর্শেদ, আবু মোর্শেদ, শহিদুল ইসলাম শাহেদ, মোহাম্মদ এহসান, আলী হাসান সাজিদ।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইমাম আব্দুর রহিম, হাফেজ মো. ইদ্রিস, হাফেজ মো. বোরহান, এড. রমিজ উদ্দিন, মো. আব্দুল করিম, মো. লালু, সাইফুল আলম, শাহাদাত হোসেন, মো. সাইফুল মো. ফারুক, সাংবাদিক এমএইচএস. সাজ্জাদ প্রমুখ।

অতিথিদের বক্তব্যে বক্তারা  প্রতি বছরের ন্যায় এ বছরেও খতমে কুরআন ও ইফতার মাহফিল আয়োজন করার জন্য সবার সর্বাঙ্গীণ সহযোগিতার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এর আগে শিশু- কিশোরদের নিয়ে বিশেষ প্রতিযোগিতামূলক কেরাত, হামদ ও নাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার বিতরণ করেন।

ইফতারের পূর্বে ও তারাবীহ নামাজের পরে দেশ- জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা এবং ফিলিস্তিন সহ সারাবিশ্বের মুসলমানদের শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. ইদ্রিস।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla