1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব - পূর্ব বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের রোজাদারদের ইফতারের জন্য ২০ টন খেজুর উপহার দিয়েছে সৌদি আরব। ১৪ মার্চ বৃহস্পতিবার সৌদি সংবাদ মাধ্যম এসপিআইয়ের খবরে এ কথা জানানো হয়।

বাংলাদেশে অবস্থিত সৌদি দূতাবাসের পক্ষ থেকে খাদেমে হারামাইন শরিফাইনের ইফতার আয়োজন কর্মসূচির অধীনে এই খেজুর উপহার দেওয়া হয়।রমজানে বিশেষভাবে বিতরণ করা এই খেজুরের মাধ্যমে ২০ হাজার পরিবার উপকৃত হবে।

বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান এবং দূতাবাসের ধর্ম বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত কনসাল মোবারক আল-আনজারি বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রী মুহাম্মদ ফরিদুল হক খানের কাছে খেজুর হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিত্ব, আলেম, বিশ্ববিদ্যালয় ও দাতব্য সংস্থার কর্মকর্তারা।এদিকে আরব নিউজের খবরে আরও ৯৩টি দেশে সৌদি আরবের পক্ষ থেকে খেজুর পাঠানোর তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়ায় রমজান উপলক্ষে ২০ টন খেজুর এবং পবিত্র কোরআন শরিফ পাঠিয়েছে সৌদি আরব। এতে প্রায় ৪০ হাজার মানুষের ইফতারের ব্যবস্থা হবে বলে আশা করা হচ্ছে।

রমজান উপলক্ষে দক্ষিণ আফ্রিকাকে দেওয়া হয়েছে ছয় টন খেজুর; জাম্বিয়া এবং মোজাম্বিক পেয়েছে পাঁচ টন করে; মরিশাস, জিম্বাবুয়ে, মালাউই, অ্যাঙ্গোলা, বতসোয়ানা এবং নামিবিয়া তিন টন করে এবং এসওয়াতিনি পেয়েছে দুই টন খেজুর। দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত সৌদি দূতাবাসের কর্মকর্তা মুহাম্মদ আশুর জানিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে অন্তত ৯০ হাজার মুসলিম উপকৃত হবেন।

এছাড়াও বলকান রাষ্ট্র বসনিয়া ও হার্জেগোভিনায় ৩০ হাজারেরও বেশি মানুষের মধ্যে ১০ টন খেজুর বিতরণ করা হচ্ছে। এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সৌদি রাষ্ট্রদূত ওসামা আল-আহমাদি, বসনিয়ান গ্র্যান্ড মুফতি হুসেইন কাভাজোভিচ এবং অন্যান্য কর্মকর্তারা।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla