1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সেবক হবার সুযোগ দিয়েছেন, আমি আপনাদের সেবক - ওয়াসিকা - পূর্ব বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  জসিম উদ্দিন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান  সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত ইবিএল চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ দুদকের জন্য বরাদ্দ ১৯৭ কোটি টাকা চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের বাজেট বিবৃতি সিডিএ’র চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন  মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার  চকবাজার ব্লাড ডোনার’স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন সিএমপির তিন পুলিশ পরিদর্শককে বদলি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সেবক হবার সুযোগ দিয়েছেন, আমি আপনাদের সেবক – ওয়াসিকা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে

কর্ণফুলী উপজেলাকে আনোয়ারারই মতো দেখব, চট্টগ্রামকেে একই রকম দেখব , এমন কী একই রকম দেখব সারা বাংলাদেশকে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদিন দেশের মানুষের জন্য কাজ করেন।আমি আমার বাবা আতাউর রহমান কায়সার সাহেবের সাথে এখানে বহুবার এসেছি । একাও এসেছি। আমি আপনাদের সেবক, রাজনীতিতে শেষ বলতে কিছু নেই।  মইজ্জ্যারটেক এলাকায় বিশাল সম্বর্ধনা সভায় সম্বর্ধিত অতিথির ভাষনদানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান এমপি উপরোক্ত কথাগুলো বলেন।

৯মার্চ শনিবার ভর দুপুরে মইজ্জ্যারটেক এলাকায় ও বিকেল ৪টায় আনোয়ারা সরকারি কলেজ মাঠে এ গণ সংবর্ধনা দেয়া হয়।আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপিকে নাগরিক গণসংবর্ধনা দিয়েছে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা নাগরিক সম্বর্ধনা কমিটি।

সম্বর্ধিত অতিথি অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা বলেন, সেবা করতে এসেছি, আপনারা ভালোবাসা দেবেন। আমার প্রয়াত বাবা আতাউর রহমান খান কায়সার যেভাবে আপনাদের পাশে ছিলেন, আমিও সেভাবে আপনাদের পাশে থাকতে চাই। মনে কষ্ট থাকতে পারে, কিন্তু রাজনীতিতে শেষ বলে কিছু নেই। আমাদের সবাইকে কাজ করতে হবে। প্রতিহিংসা নয়, উন্নয়নের রাজনীতি চাই।

তিনি আরো বলেন, জনপ্রতিনিধিদের জনগণের পাশে থেকে জনগণের জন্য কাজ করতে হয়। জনগণ থেকে দূরে গেলে কেউ কারো জন্য উন্নয়ন করতে পারে না। আমি আপনাদের মানুষ। আমিও সেবক, যত সুযোগ দিবেন ততই সেবা করব আপনাদের।

ওয়াসিকা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছেন। তিনি দিনরাত দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। এই চট্টগ্রামে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। ঢাকার সঙ্গে তাল মিলিয়ে ব্যাপক উন্নয়ন হচ্ছে চট্টগ্রামে। আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

আনোয়ারার সম্বর্ধনা সভায়  সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম চৌধুরী।

সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বশর, তসলিম উদ্দিন রানা ও আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন সুজনের সঞ্চালনায় আনোয়ারা কলেজ মাঠের সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইদ্রিস, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক, গণসংবর্ধনা অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ডা. নাসির উদ্দীন মাহমুদ, আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল্লাহ আল মামুন, এইচ এম নজরুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য আতিকুর রহমান চৌধুরী, দক্ষিণ জেলা যুব লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান, এডভোকেট চন্দন বিশ্বাস,  আওয়ামী লীগ নেতা স্বপন ধর, এডভোকেট শামসুল আলম, দিদারুল আলম দিদার, অহিদুল আলম, আহকাম ইবনে জামিল মিশন, জিয়াউদ্দিন বাবলু  প্রমুখ।সভায় মঞ্চে উপস্হিত ছিলেন থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল মনসুর চৌধুরী , কেন্দ্রীয় পেশাজীবি পরিষদের সভাপতি জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ প্রমুখ।

এর আগে মইজ্যারটেক জনসভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ।  শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের পরচালনায় বক্তব্য রাখেন  চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম, তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন, পটিয়ার মেয়র আইয়ুব বাবুল, ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান শিবলী, সদস্য সালাউদ্দিন সাকিব, জেলা পরিষদের সদস্য বোরহান উদ্দিন ইমরান,  দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালখালীর পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, দক্ষিণ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান চৌধুরী, নুরুল হক চেয়ারম্যান, মোহাম্মদ জহির উদ্দিন প্রমুখ।

 

 

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla