1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মাননীয় প্রধানমন্ত্রী বিগত ১০ বছরে আমাকে অনেক কিছু শিখিয়েছেন, যার ফলে আমি আপনাদের মাঝে দাঁড়িয়ে কথা বলতে পারছি - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মাননীয় প্রধানমন্ত্রী বিগত ১০ বছরে আমাকে অনেক কিছু শিখিয়েছেন, যার ফলে আমি আপনাদের মাঝে দাঁড়িয়ে কথা বলতে পারছি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

 নবনিযুক্ত অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়সা খান এমপি বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বিগত ১০ বছরে আমাকে অনেক কিছু শিখিয়েছেন। যার ফলে আমি আপনাদের মাঝে দাঁড়িয়ে কথা বলতে পারছি।

জননেত্রী শেখ হাসিনা আমাকে যে নতুন দায়িত্ব দিয়েছেন তার জন্য আমি উনার প্রতি কৃতজ্ঞ। যারা আমাকে সহযোগিতা করছেন তাঁরাই আমার বড় শক্তি। আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হয়ে সকলের সহযোগিতায় এগিয়ে যেতে চাই।’

৭ মার্চ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চত্ত্বরে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘আমি আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল মুক্তিযোদ্ধাদের। সালাম জানাই যারা আজো বেঁচে থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে। যারা আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজ রক্তঝরা মার্চে আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ।’

গণসংবর্ধনা অনুষ্ঠানে শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন-চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ নোমান আল মাহমুদ, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সহ-সভাপতি চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি পটিয়ার সাংসদ মোহাহেরুল ইসলাম এমপি, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কাউন্সিলর নেছার আহমদ মঞ্জু, হাসান মুরাদ বিপ্লব, দেবাশীষ পালিত, আবদুল কাদের সুজন ও মোঃ ফারুক।

এছাড়াও বিভিন্ন উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ওয়াসিকা আয়শা খান ২০১৪ সালে দশম, ২০১৮ সালে একাদশ ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩১ নম্বর সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৯ সাল থেকে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla