1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ফৌজদারহাট বিট কাম চেক স্টেশনে সেগুনসহ ১৭০ ঘনফুট চোরাই কাঠ জব্দ ও কাভার্ডভ্যান আটক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ফৌজদারহাট বিট কাম চেক স্টেশনে সেগুনসহ ১৭০ ঘনফুট চোরাই কাঠ জব্দ ও কাভার্ডভ্যান আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বনবিভাগের ফৌজদারহাট বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা এক বিশেষ অভিযান চালিয়ে সেগুন সহ ১৭০ ঘনফুট বিবিধ চোরাই কাঠ জব্দ করেছে। এসময় অবৈধ কাঠ পরিবহনের দায়ে একটি কাভার্ডভ্যান ও আটক করা হয়েছে।  ১৯ ফেব্রুয়ারী সোমবার  সকাল ৯ টার দিকে ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মঞ্জুরুল আলম চৌধুরীর নেতৃত্বে বন কর্মীরা চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের কদমরসুল এলাকায় এ অভিযান চালায়।

ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মঞ্জুরুল আলম চৌধুরী জানান সড়ক পথে কাভার্ডভ্যানে চোরাই কাঠ পাচারের খবর পেয়ে বিভাগীয় বনকর্মকর্তা এস এম কায়সারের নির্দেশে মহাসড়কের সীতাকুন্ড উপজেলার কদমরসুল এলাকায় একটি কাভার্ডভ্যানে অভিযান চালানো হয়। এ সময় কাভার্ডভ্যানে বোঝাই করা অবৈধভাবে পরিবাহিত আনুমানিক ১৭০ ঘনফুট গর্জন, চাপালিশ,সেগুনসহ বিবিধ গোলকাঠ  ও রদ্দা জব্দ করা হয় এবং কাভার্ডভ্যানটি আটক করা হয়।

আটককৃত মালামাল ও গাড়ী ফৌজদারহাট বিট কাম চেক স্টেশনে মজুদ রয়েছে বলে জানা গেছে।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla