1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
উদ্যোক্তা চট্টগ্রামের ফাউন্ডার সোনিয়া আজাদের তিন দিনব্যাপী মেলা সফলভাবে সম্পন্ন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

উদ্যোক্তা চট্টগ্রামের ফাউন্ডার সোনিয়া আজাদের তিন দিনব্যাপী মেলা সফলভাবে সম্পন্ন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬২৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

দেশের নারী উদ্যোক্তাদের নিয়ে উদ্যোক্তা চট্টগ্রামের আয়োজিত তিন দিন ব্যাপী মেলা সফলভাবেই সম্পন্ন হয়েছে।চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুর মেজবান হলে আয়োজিত এই মেলায় সারা দেশের বিভিন্ন স্থানের ৭০ জন নারী উদ্যোক্তা তাদের পন্য প্রদর্শন করেছেন । গত ১৯ ফেব্রুয়ারী শুরু হওয়া এই মেলা শেষ হয় ২১ ফেব্রুয়ারী।

এছাড়াও সমাপনী অনুষ্ঠাণে বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ২০০ জন নারীকে সম্মাননা প্রদান করা হয় উদ্যোক্তা চট্টগ্রামের পক্ষ থেকে। একুশের স্মরণে শিশুদের নিয়ে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে চট্টগ্রামের বিভিন্ন স্কুলের ৫০০ শিক্ষার্থী অংশ গ্রহন করেন। তাদের মধ্যে তিন ক্যাটগরীতে ৯ জনকে পুরষ্কৃত করা হয়।

উদ্যোক্তা চটগ্রামের নির্বাহী প্রধান সোনিয়া আজাদ বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে নারী উদ্যোক্তাদের সুবিধা অসুবিধা নিয়ে আমরা কাজ করি। ঢাকা, টাঙ্গাইল বিক্রমপুর সহ দেশের বিভিন্ন স্থানের উদ্যোক্তাদের এক ছাদের নিচে এনে পারষ্পরিক সহযোগিতার সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যেই মেলাটি আয়োজন করেছি। সফলভাবে আয়োজন সম্পন্ন করতে পারায় আমরা তৃপ্ত।’
এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর যুবলীগ এর সিনিয়র সহ সভাপতি দেবাশীষ পাল দেবু, সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবুল হাসনাত বেলাল,বিশিষ্ট নারী উদ্যোক্তা এবং চট্টগ্রামের প্রথম শ্রনীর ফ্যাশন ডিজাইনার রওশনারা চৌধুরী সহ অনেকে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla