1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মঞ্জুরুল আলম চৌধুরী হাটহাজারী পৌরসভার নতুন প্রশাসক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মঞ্জুরুল আলম চৌধুরী হাটহাজারী পৌরসভার নতুন প্রশাসক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

হাটহাজারী পৌরসভার নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর–১ শাখার এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগ দেওয়া হয়।

১৮ ফেব্রুয়ারী রোববার বিকালে বিষয়টি নিশ্চিত করেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রশাসক মঞ্জুরুল আলম চৌধুরী। তিনি হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মাইজপট্টি এলাকার মরহুম ফোরক আহমদ চৌধুরীর পুত্র।

এর আগে পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করে আসছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান। তার আগে দায়িত্বটি পালন করেছিলেন পর্যায়ক্রমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান, সাবেক ইউএনও মো. শাহিদুল আলম এবং রুহুল আমিন।

রাষ্ট্রপতির পক্ষে উপ–সচিব মো. আবদুর রহমানের স্বাক্ষরিত পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর–১ শাখার প্রজ্ঞাপনে বলা হয়, হাটহাজারী পৌরসভার পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উক্ত পৌরসভার কার্যাবলি সম্পাদনের উদ্দেশ্যে স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী মঞ্জুরুল আলম চৌধুরীকে হাটহাজারী পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla