1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মুরাদপুর, মোহরা ও অক্সিজেনে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মুরাদপুর, মোহরা ও অক্সিজেনে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

নগরের চান্দগাঁও থানার মোহরা, পাঁচলাইশ থানার মুরাদপুর ও বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করেছেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। ১২ ফেব্রুয়ারী সোমবার সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের অধীনে ট্রাফিক পুলিশ বঙের উদ্বোধন করেন তিনি। এ সময় সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, আমাদের ট্রাফিক সদস্যরা শীত–গ্রীষ্ম–বর্ষায় অত্যন্ত বৈরী পরিবেশে ডিউটি করে থাকে। যেহেতু তাদের সারাক্ষণ রাস্তায় থাকতে হয়, তাই তারা নামাজ ও ফ্রেশ হওয়া বা ওয়াশরুম ব্যবহারের উপযুক্ত স্থান পাননা। বিশেষ করে নারী পুলিশ সহকর্মীরা বেশি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তাদের কথা বিবেচনায় রেখে সিএমপি এই উদ্যোগ গ্রহণ করেছে। ভালো কর্মপরিবেশ ট্রাফিক পুলিশকে তাদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে বলে আশা করি।

এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, উপ–পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ, ও ট্রাফিক উত্তর বিভাগের উপ–পুলিশ কমিশনার জয়নুল আবেদীনসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla