1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির স্বজন সমাবেশে বক্তারা:নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকরাই জাতির দর্পন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির স্বজন সমাবেশে বক্তারা:নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকরাই জাতির দর্পন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৬৪০ বার পড়া হয়েছে
   চট্টগ্রামের শীর্ষ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন  সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি বাওসোর উদ্যোগে চট্টগ্রামে কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিকের সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও স্বজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । ৫মে বুধবার সিআরবিস্থ তাসফিয়া গার্ডেনের কনফারেন্স হলে বাওসোর প্রতিষ্ঠাতা বিশিষ্ট সংগঠক ও প্রাবন্ধিক  নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল এর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের সম্মানে ইফতার ও স্বজন সমাবেশের বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক  মনজুর আলম মনজু, সিনিয়র সাংবাদিক মহরম হোসেন, সিনিয়র সাংবাদিক তুষার দেব,  দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার সাইদুল ইসলাম, দৈনিক বনিক বার্তার ডেপুটি চীফ সুজিত সাহা,দৈনিক পূর্বদেশের সিনিয়র রিপোর্টার  ফারুক আবদুল্লাহ,  দেশ রুপান্তরের রিপোর্টার সুবল বড়ুয়া, আজাদীর জাহেদুল কবির, স্বজন সমাবেশের সদস্য সচিব বাওসোর প্রাক্তণ কর্মকর্তা সাংবাদিক এম হায়দার আলী ও বাওসোর  প্রোগ্রাম কো-অর্ডিনেটর আওলাদ হোসেনের যৌথ  সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বদেশের সিনিয়র রিপোর্টার  এম এ হোসাইন, মনিরুল ইসলাম মুন্না, সি- প্লাস টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার  জিয়াউল হক ইমন, মোহাম্মদ ইলিয়াস রিপন,আমাদের নতুন সময়,  কামাল পারভেজ,  বিশিষ্ট সংগঠক ও লেখক মাইনুদ্দিন কাদের লাভলু, শহিদুল ইসলাম বাবর, রিয়াজুর রহমান, ফটো সাংবাদিক অনুপম দে, কমল রুদ্র, সাংবাদিক সাইদুল ইসলাম আজাদ, আকমল হোসেন, সুমন, শুভ দাশ,জাহাঙ্গীর আলম,রনি দে, বাওসোর যুগ্ম-সাধারন সম্পাদক বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট শুভাশিষ শর্মা,  বাওসোর প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাকিল আল মামুন, সাংবাদিক এম এ তৈয়ব ও এডভোকেট মাসুদুল আলম ।সভাপতির বক্তব্যে নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেছেন, নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকরা জাতির দর্পন, গণতন্ত্রও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিক সমাজের ভূমিকা কালের সাক্ষী হয়ে আছে। আমরা  সাংবাদিকদের সম্মান জানাতে পেরে গর্বিত।
অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আলম মঞ্জু বলেছেন, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি মানবিক কর্মকাণ্ড প্রশংসার দাবি রাখে। সিনিয়র সাংবাদিক মহরম হোসেন বলেছেন একজন নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল আজ হাজার তরুণের অনুপ্রেরণার বাতিঘর।এ্যানেলের মতো আমাদের সবাইকে ভালো কাজে এগিয়ে আসতে হবে ।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা বাওসোর কেন্দ্রীয় কর্মকর্তা হাফেজ মাওলানা ক্বারী আমানুল্লাহ দৌলত।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla