1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
উখিয়ায় আরসার গান গ্রুপের দুই সদস্য অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

উখিয়ায় আরসার গান গ্রুপের দুই সদস্য অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে
শাহেদ হোছাইন মুবিন
কক্সবাজারের উখিয়া মধুর ছড়া এলাকা থেকে আরসার গান গ্রুপের দুই সক্রিয় সদস্য যুবায়ের ও শফিউল্লাহকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-১৫ সদস্যরা। এসময় তাদের তল্লাশি করে ১টি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব।
আটককৃতরা হলেন- উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল মোনাফের ছেলে মো. জোবায়ের (২৫) ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের হামিদ হোসেনের ছেলে শফিউল্লাহ (২৪)।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১০ ফেব্রুয়ারি গভীর রাতে র‌্যারের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানের বিষয় বুঝতে পেরে দুইজন ব্যক্তি সন্দেহজনকভাবে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করে।
র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) গান গ্রুপের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। তারা দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মহেশখালী থেকে সংগ্রহ করে এবং তা আরসার গান গ্রুপের নিকট সরবরাহ করতো।
উদ্ধারকৃত আলমতসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হন্তান্তর করা হয়েছে বলেও জানায র‌্যাব।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla