1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
দেশের বৃহত্তম জুমার জামাত সম্পন্ন - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

দেশের বৃহত্তম জুমার জামাত সম্পন্ন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

 টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসল্লির অংশ গ্রহণে দেশের বৃহত্তম জুমার নামাজ সম্পন্ন হয়েছে। আজ  শুক্রবার দুপুর ১টা ৫১ মিনিটে এই নামাজ শেষ হয়।

নামাজে ইমামতি করেন তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি ও  কাকরাইল মারকাজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের।

এর আগে দুপুর ১টা ৩৮ মিনিটে খুতবা শুরু হয়। দেশের বৃহত্তম জুমার নামাজে শরিক হতে ইজতেমায় অংশ নেওয়া লাখো মুসল্লির পাশাপাশি গাজীপুর ও আশপাশের বিভিন্ন জেলার মুসল্লিরা অংশ নেন।

উল্লেখ্য, বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে প্রথম পর্বের প্রথম দিনের ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla