1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সমাজসেবা ও মানবাধিকার পদকে ভুষিত হলেন এডভোকেট জিয়া হাবীব আহসান - পূর্ব বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

সমাজসেবা ও মানবাধিকার পদকে ভুষিত হলেন এডভোকেট জিয়া হাবীব আহসান

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

সমাজসেবা ও মানবাধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ১৮৫৭ সালের ব্র্রিটিশ বিরোধী স্বাধিকার আন্দোলনের মহানায়ক ‘হাবিলদার রজব আলী খাঁ স্মৃতি পদক’ পেলেন বিশিষ্ট আইনবিদ, কলামিস্ট ও মানবাধিকার সংগঠক এড. জিয়া হাবীব আহসান।
চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে মহানায়ক রজব আলী খাঁ’র স্মরণ ও গুণীজন সম্মাননা সভায় এ পদকে ভুষিত হলেন এড. জিয়া হাবীব আহসান । ‘ইদানীং সাহিত্য চর্চা কেন্দ্র’ চট্টগ্রামের সভাপতি লেখক-গবেষক মিনহাজুল ইসলাম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং প্রিমিয়িার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. মোহীত উল আলম।

বিশেষ অতিথি ছিলেন চ.বি. আরবি সাহিত্যের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন ফারুক, লেখক-সাংবাদিক মাহবুবুল মাওলা রিপন, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ সভাপতি সাহাব উদ্দীন হাসান বাবু ও কবি কামরুল ইসলাম ।
প্রফেসর ড. মুহীত উল আলম বলেন, হাবিলদার রজব আলী খাঁ আমাদের ইতিহাসের এক অনিবার্য গৌরবময় মহা নায়কের নাম। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ বা উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে চট্টগ্রামের বীর সিপাহসালার ছিলেন তিনি।
সংবর্ধনার জবাবে এড. জিয়া হাবীব আহসান বলেন, হাবিলদার রজব আলী খাঁ আমাদের উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম সিপাহী বিদ্রোহের একজন বীর নায়ক। এই বিপ্লবী চট্টলার সেই সংগ্রামের সূচনা করে বিদ্রোহের ব্যাপ্তি সমগ্র উপ-মহাদেশে ছড়িয়ে দেন। ঐতিহাসিক ঘটনাবলীতে এ ক্ষেত্রেও চট্টগ্রামের অবদান অগ্রগণ্য।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সংবর্ধিতরা হলেন-কমরুদ্দিন আহমদ (কবিতা), আলী আসকর (শিশুসাহিত্য), ড. শামসুদ্দিন শিশির (শিক্ষা ও গবেষণা), এডভোকেট জিয়া হাবীব আহসান (সমাজসেবা ও মানবাধিকার) এবং অধ্যাপক সেলিম উদ্দিন ( সাহিত্য ও সংগঠন )।

সমগ্র  অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক এস এম ওয়াজেদ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla