1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
যমুনা অয়েল কোম্পানীর ৪৮তম বার্ষিক সাধারণ সভা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

যমুনা অয়েল কোম্পানীর ৪৮তম বার্ষিক সাধারণ সভা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

যমুনা অয়েল কোম্পানী লিমিটেডের ৪৮তম বার্ষিক সাধারণ সভা ২৭ জানুয়ারি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান (সচিব) ও জেজওসিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ বি এম আজাদ। উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক শংকর প্রসাদ দেব, (স্বতন্ত্র পরিচালক) মো. সামসুদ্দোহা (স্বতন্ত্র পরিচালক) অনুপম বড়ুয়া, পরিচালক (বিপণন), এ কে এম মিজানুর রহমান, যুগ্মসচিব– জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বিদ্যুৎ, দীপক কুমার চক্রবর্তী, উপসচিব ও খনিজ সম্পদ বিভাগ বিদ্যুৎ, শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, উপসচিব ও খনিজ সম্পদ বিভাগ, মোহাম্মদ হাসানুজ্জামান পরিচালক, ভেজওসিএল বোর্ড, অনিকা চৌধুরী, শেয়ারহোল্ডার পরিচালক জেওসিএল বোর্ড, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক মো. গিয়াস উদ্দিন আনচারী ও কোম্পানি সচিব মো. মাসুদুল ইসলাম।

২০২৩ সমাপ্ত হিসাব বছরের কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী ও পরিচালকমন্ডলীর প্রতিবেদনের উপর সাধারণ শেয়ারহোল্ডারগণ অনলাইনে মতামত প্রকাশ করেন এবং কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। কোম্পানির সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ বি এম আজাদ সমাপনী বক্তব্য প্রদান করেন এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. গিয়াস উদ্দিন আনচারী কোম্পানির কর্মপরিকল্পনার উপর বক্তব্য ও শেয়ারহোল্ডারগণের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। সভায় ২০২২–২০২৩ অর্থবছরের জন্য ১৩০ শতাংশ হারে নগদ লভ্যাংশ, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও অন্যান্য আলোচ্যসূচী (এজেন্ডা) অনুমোদন করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla