1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কোতোয়ালীতে ১৭ জুয়াড়ি গ্রেপ্তার হোটেল ক্যামেলিয়ায়ও চলে জুয়া - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

কোতোয়ালীতে ১৭ জুয়াড়ি গ্রেপ্তার হোটেল ক্যামেলিয়ায়ও চলে জুয়া

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে

 চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে জুয়া খেলার সময় ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২ বান্ডিল তাস ও ৫২৪০ টাকা উদ্ধার করা হয়েছে।এদিকে হোটেল ক্যামেলিয়ায় অসামাজিক কাজ ও জুয়া দিনরাত। মালিক পক্ষ আবুল কালাম ও দুলাল সবখানে চুক্তি আছে বলে জাহির করে থাকে। মজিদ নামক এক পুলিশ কর্তার নাম ভাঙ্গিয়ে  হোটেল ক্যামেলিয়ায় পতিতাবৃত্তি ও জুয়া চালিয়ে এখানকার পরিবেশ বিষিয়ে তুলার গুরুতর অভিযোগ রয়েছে।

 ২৪ জানুয়ারি বুধবার রাত পৌনে ৯টায় আসাদগঞ্জ শুটকিপট্টি এলাকার একটি বাড়ির তৃতীয় তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. হারুন (৪৭), মো. আ. রফিক (৬০), মো. মহিউদ্দিন (৩০), মো. রুবেল (২৮), জাকির হোসেন (৪০), আবুল হোসেন (৬০), মো. সোলেমান (৪২), মো. নরুল ইসলাম (২৪) মো. মানিক (২৫), মো. বেলাল হোসেন (২৫), মো. ইউসুফ (৩৪), মো. জাফর (৩৯), মো. জসিম (৪৪), নুরনবী (৩৭), জুয়েল (৩৩), মো. এবাদুল (৩৫) ও মো. খালেদ মোর্শেদ (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন বড়ুয়া।

 তিনি জানান, আসাদগঞ্জ শুটকিপট্টি এলাকায় একটি বাড়ির তৃতীয় তলায় বসে জুয়া খেলার সময় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২ বান্ডিল তাস ও ৫২৪০ টাকা উদ্ধার করা হয়েছে। কোতোয়ালি থানার নন-এফআইআর প্রসিকিউশন মূলে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla