1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নওগাঁর পত্নীতলা থানার মোজাফফর হোসেন  - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নওগাঁর পত্নীতলা থানার মোজাফফর হোসেন 

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধি
রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন নওগাঁর পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন। ২২ জানুয়ারী সোমবার  রেঞ্জের ডিআইজি কার্যালয়ে ডিআইজি আনিসুর রহমান শ্রেষ্ঠ ওসি হিসেবে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন এর নাম ঘোষণা করেন এবং তার হাতে ক্রেস্ট তুলেদেন।
অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, তালিকভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদান সহ সার্বিক বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন তিনি এবং গত ২১ জানুয়ারী রবিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবেও নির্বাচিত হন তিনি। এছাড়াও রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন পত্নীতলা সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার নওগাঁ) মুহাম্মদ আব্দুল মমীন এবং শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন পত্নীতলা থানার এসআই রমজান আলী।
এসময় রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আনসিুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) নওগাঁ জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হককে শ্রেষ্ঠ পুলিশ সুপারের সম্মাননা স্মারক প্রদান করেন।
সম্মাননা’র বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন সাথে কথা বললে তিনি বলেন, এই র্অজন আমার একার নয়, পত্নীতলা থানা পুলিশের প্রতিটি সদস্যের এবং পত্নীতলাবাসির। এই রকম ভাল কাজের মূল্যায়নে কর্মস্পৃহা আরও বাড়িয়ে দেবে এবং থানা এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা সহ পুলিশ জনগণের বন্ধু এই শ্লোগান কে সামনে রেখে কাজ করবে বলে মনে করেন তিনি।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla