1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার পথে যশোরে ৬ বাস আটক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার পথে যশোরে ৬ বাস আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৫ মে, ২০২১
  • ৫২২ বার পড়া হয়েছে

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাওয়ার পথে ছয়টি দূরপাল্লার বাস আটক করেছে যশোর পুলিশ।

মঙ্গলবার রাত ১০টার দিকে যশোরের মণিরামপুর থানার সামনে ও যশোর শহরের নিউমার্কেট বাসস্ট্যান্ড থেকে চারটি ও রাত ১২টার পর যশোর কোতোয়ালি থানার সামনে থেকে আরও দুইটি যাত্রীবাহী বাস আটক করা হয়।

যশোরের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মাহাবুব কবীর জানান, সাতক্ষীরার শ্যামনগর থেকে ঠিকানা পরিবহন, গ্রিনবাংলা ও সাতক্ষীরা এক্সপ্রেসের চারটি বাস যাত্রী নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

খবর পেয়ে রাতে যশোরের মণিরামপুর থানার সামনে ঠিকানা পরিবহনের একটি ও গ্রিন বাংলার দুটি বাস আটক করা হয়।

এছাড়া একই রাতে যশোর শহরের নিউমার্কেট বাসস্ট্যান্ডে সাতক্ষীরা এক্সপ্রেসের একটি বাস আটক করা হয়।

বাস চারটিতে মোট ৮৪ জন যাত্রী ছিলেন। এরপর যাত্রীরা যে স্থান থেকে এসেছেন তাদের সেখানে পাঠানোর ব্যবস্থা করা হয়।

তিনি আরও জানান, বাস আটক করা হলেও চালক ও হেলপারদের আটক দেখানো হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাফিক ইন্সপেক্টর (যশোর সদর) শুভেন্দুকুমার মুন্সি জানান, রাতেই বাসের যাত্রীদের পুলিশের উদ্যোগে মাইক্রোবাস ও কারযোগে নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।

রাতে যশোর কোতোয়ালি থানার কাছ থেকে আরও দুটি যাত্রীবাহী বাস আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।

এই বাস দুটিতে ৩০ জন করে মোট ৬০ যাত্রী ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla