1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
স্মার্ট বাংলাদেশ ও দক্ষ জনশক্তি বিনির্মানে নৌকায় ভোট দিন -নগর যুবলীগ  - পূর্ব বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

স্মার্ট বাংলাদেশ ও দক্ষ জনশক্তি বিনির্মানে নৌকায় ভোট দিন -নগর যুবলীগ 

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চট্টগ্রাম – ৯(কোতেয়োলী-চকবাজার-বাকলিয়া) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নৌকা প্রতীকের সমর্থনে চট্টগ্রাম মহানগর যুবলীগ ২রা জানুয়ারী দুপুর ১২ ঘটিকায় এনায়েত বাজার ওয়ার্ডের জুবলি রোড, বাটালি রোড, গোয়ালপাড়া, চৈতন্য গলি হয়ে গোয়াল পাড়ার মুখে এসে গনসংযোগ শেষ হয় এবং বিভিন্ন মোড়ে মোড়ে পথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত গনসংযোগ ও পথ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন,সাধারন সম্পাদক দিদারুল আলম দিদার,
কেন্দ্রীয় যুবলীগের উপ ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান, নগর যুবলীগের সহ সভাপতি সুরঞ্জিত বড়ুয়া লাভু ,শিবু প্রসাদ চৌধুরী , রনজিৎ দে,এম. এ. আওয়াল,গিয়াস উদ্দীন, শাহাজাহান সামি প্রমুখ৷
এ সময় চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই। দক্ষ জনশক্তি এবং স্মার্ট বাংলাদেশ বির্নিমানে যুবসমাজ কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তা আমরা ৭ই জানুয়ারি স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের মাধ্যমে প্রমান করবো। একটি বিশেষ প্রতিক্রিয়াশীল গোষ্ঠী নির্বাচন বাঞ্চালের অপতৎপরতা চালাচ্ছে ৷ যুবসমাজগন সাধারন জনগণকে সাথে নিয়ে তাদেরকে কঠিন হস্তে দমন করবে এবং চট্টলবীরের সুযোগ্য সন্তান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীকে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয় যুক্ত করার আহ্বান জানাচ্ছি ৷
নগর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম দিদার বলেন জননেত্রী শেখ হাসিনা এ আসনে সাবেক মেয়র এ. বি. এম. মহিউদ্দিন চৌধুরীর সন্তান মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নৌকা প্রতীকে মনোনোয়ন দিয়েছেন ৷ তাই আমরা একতাবদ্ধ হয়ে নৌকা প্রতীকের সমর্থনে সাধারণ জনগনের মাঝে সরকারের বিভিন্ন উন্নয়নন মূলক কর্মকান্ড তুলে ধরছি, নৌকার পক্ষে রায় আনতে হবে এবং ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বৃদ্ধির মাধ্যমে বহিঃবিশ্বের কাছে প্রমান করব জননেত্রী শেখ হাসিনা এক অনন্য মডেল ৷ তাই বাংলাদেশের জনগন নৌকা প্রতীকের পক্ষে রায় দিবে এবং দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে যুব সমাজ এগিয়ে আসবে ৷
গণসংযোগ কালে আরো উপস্থিত ছিলেন দেলোয়ার জাহান দেলু,রতন ঘোষ,মো: মোরশেদ,মোঃ জাহেদ, মোঃ আবু তাহের রানা, কাজল দে,তৌহিদুল ইসলাম মিথুন, মোঃ ফিরোজ, রকি ঘোষ,মোঃ ইকবাল, লিটন দাশ, মোঃ মকবুল, আব্দুর শুক্কুর, মোঃ খলিল,মোঃ রুবেল,শুভ দত্ত, মোঃ রাকিব চৌধুরী, রতন চৌধুরী ,ইসমাইল সাকিব, গোবিন্দ দত্ত, শুভ দাশ, পিয়াল দে , রিজভী আহমেদ সহ প্রমুখ৷

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla