1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আমি জাতিকে দিতে এসেছি, নিতে আসিনি- ভূমিমন্ত্রী - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আমি জাতিকে দিতে এসেছি, নিতে আসিনি- ভূমিমন্ত্রী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪২৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের নৌকার প্রার্থী ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, আমরা পারিবারিক ভাবে ব্যবসায়ী ছিলাম। আমি মন্ত্রীত্বের চেয়ার কখনো ব্যক্তিগত কাজে ব্যবহার করিনি। সেটা চ্যালেঞ্জ করে বলতে পারি। আমি এখানে জাতিকে দিতে এসেছি, নিতে আসিনি।আমি মন্ত্রী হয়েছি ১০ বছর আর ব্যবসা করি ৩০ বছর। আমি লন্ডনে পড়াশোনা করেছি। চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি ছিলাম।

২৯ ডিসেম্বর শুক্রবার বিকেলে কর্ণফুলী উপজেলার পশ্চিম চরলক্ষ্যা মৌলভীপাড়া স্কুল মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

সাইফুজ্জামান চৌধুরী বিএনপির উদ্দেশ্য বলেন, সংবিধান অনুযায়ী প্রতি পাঁচ বছর পর পর নির্বাচন হবে। এটাই গণতন্ত্রের শক্তি। বিএনপিকে দেশের মানুষ ভালোবাসে না। বিএনপি জানে নির্বাচনে আসলে হেরে যাবে। তাই তারা নির্বাচনে আসেনি। আমি ভূমি মন্ত্রণালয়ে এই ১০ বছরে আমূল পরিবর্তন করেছি। যা বিএনপির আমলে দুনীতির আখড়া ছিল। আমি সবকিছু অনলাইনে করেছি। আগামী ৭ তারিখের নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক হায়দার আলী রনি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আজিজুর রহমান, দিদারুল ইসলাম চৌধুরী, সাবেক চেয়ারম্যান মো. ইয়াছিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. ইসমাঈল, সাংগঠনিক সম্পাদক আলমগীর খসরু, সম্পাদক মন্ডলীর সদস্য হাফেজ শাহ আলম, অ্যাড. নাছির উদ্দিন, আমজাদ হোসেন, খলিল আহমদ, নুরুচ্ছাফা, বাসু দেব, উপজেলা যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন হায়দার প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla