1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
হযরত মওলা আলী (রাঃ) এর জীবনাদর্শ বাস্তবমুখী ও শান্তিশৃঙ্খল সমাজ গঠনের এক অভূতপূর্ব সংমিশ্রণ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

হযরত মওলা আলী (রাঃ) এর জীবনাদর্শ বাস্তবমুখী ও শান্তিশৃঙ্খল সমাজ গঠনের এক অভূতপূর্ব সংমিশ্রণ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৫ মে, ২০২১
  • ৬৩৬ বার পড়া হয়েছে

ইমাম শেরে বাংলা (রহ.) সুন্নি ফাউন্ডেশন উদ্যোগে বটতলিস্থ গাজী সৈয়দ বঙ্গী শাহ (রহ.) এর মাজার প্রাঙ্গণে হযরত আলী (রাঃ) এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে মওলা আলী সুন্নী কনফারেন্স ও ইফতার মাহফিল অনুষ্ঠান আজ ফাউন্ডেশন সভাপতি মাওলানা আবু মুছা কাদেরী (রহ.) এর সভাপতিত্বে, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার নির্বাহী সদস্য কাজী মুহাম্মদ আরাফাত এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখতারুজ্জামান দোকান মালিক সমিতির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক  মোহাম্মদ আজিজুল হক (নসু), প্রধান আলোচক হিসেবে জাতীয় মাজার দরগাহ সংস্কার ও সংরক্ষণ কমিটির চেয়ারম্যান মাওলানা রেজাউল করিম তালুকদার, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মুহাম্মদ ফখরুদ্দিন, এস এম নিজাম উদ্দীন, মাওলানা আবদুল হাই আল কাদেরী প্রমুখ। বক্তারা বলেন, নবী করিম (সাঃ)
বলেছেন, আমি জ্ঞানের নগর আর আলী তার দরজা। সরলতা ও আত্মত্যাগের প্রতীক ছিলেন হযরত আলী (রা.)। হযরত আলী (রা.) ছিলেন যুদ্ধে
সাহসী, পরামর্শদানে বিজ্ঞ, বক্তৃতায় স্বচ্ছ, সাবলীল, বন্ধুদের প্রতি অকপট এবং শত্রুদের প্রতি দয়াশীল। আলী (রা.) মাহাত্ম ও শৌর্য- বীর্যের নিদর্শনস্বরূপ ছিলেন। হযরত আলী (আ.)’র আকাশ-ছোঁয়া বীরত্ব ও মহত্ত¡ কেবল মুসলিম কবি, সাহিত্যিক বা মনীষীদেরই প্রভাবিত করেনি, অমুসলিম পণ্ডিতেেরাও তার সুবিশাল ব্যক্তিত্বের ব্যাপকতায় অভিভূত ও হতবাক হয়েছেন। পরিশেষে মাজার জিয়ারত, খতমে কোরআন, দরদে মোকাদ্দেস শরীফ, খতমে গাউসিয়া, মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে ওরস সমাপ্ত হয়। পরবর্তী তাবারুক হিসেবে উপস্থিত সকলের মাঝে ইফতারী রিতরণ করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla