1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শহীদ ছাত্রনেতা কায়সার হোসেনের ২৪ তম মৃত্যু বার্ষিকীতে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

শহীদ ছাত্রনেতা কায়সার হোসেনের ২৪ তম মৃত্যু বার্ষিকীতে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৮ বার পড়া হয়েছে

ওমর গণি এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ছাত্র মিলনায়তন সম্পাদক কায়সার হোসেনের ২৪ তম মৃত্যু বার্ষিকীতে ওমর গণি এম ই এস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের নেতৃত্বে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।
এতে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু,সাবেক ছাত্রনেতা জাফর উল্লাহ,লিটু দাস বাবলু,চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ-সভাপতি নুরুল আনোয়ার, রাজিব দত্ত রিংকু,আসিফ মুন্না,নগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মনোয়ার জাহান মনি, হাবিব উল্ল্যাহ নাহিদ ,কাজী আলমগীর ,ফারুকুল ইসলাম অংকুর,মোঃ দেলোয়ার সহ প্রমুখ।

সাবেক ছাত্রনেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন-“শহীদ ছাত্রনেতা কায়সার হোসেন ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ছাত্রনেতা, প্রগতির চাকা সচল রাখতে শহীদ ছাত্রনেতা কায়সার হোসেন রাজপথে অনেক ত্যাগ স্বীকার করেছেন,তার নেতৃত্ব বর্তমান ছাত্রলীগ নেতৃবৃন্দকে রাজপথে অনুপ্রেরণা যোগাবে”।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম বলেন-“শহীদ ছাত্রনেতা কয়সার হোসেন বঙ্গবন্ধুর একজন আদর্শের উদীপ্ত সৈনিক ছিল,প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সে সবসময় সোচ্চার ছিল,রাজপথে আন্দোলন সংগ্রামে সে সবসময় আমাদের সাথে অগ্রভাগে থাকতো।
এসময় মিলাদ কিয়াম করে কবর জিয়ারত শেষে সবাই কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেন করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla