1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আমানত শাহ মাজার জিয়ারত করলেন ‘ক্যাটলি’ প্রতীকের সুমন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আমানত শাহ মাজার জিয়ারত করলেন ‘ক্যাটলি’ প্রতীকের সুমন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২৬২ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ক্যাটলি’ প্রতীক বরাদ্দ পেয়ে আমানত শাহ মাজার জিয়ারত করেছেন চট্টগ্রাম-১১ পতেঙ্গা-বন্দর আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ও চসিক কাউন্সিলর জিয়াউল হক সুমন।

১৮ ডিসেম্বর সোমবার দুপুরে প্রতীক বরাদ্দ পেয়ে তিনি মাজার জিয়ারতে আসেন। সেইসাথে ওখানেই জোহরের নামাজ আদায় করেন।

জিয়ারত শেষে প্রার্থী জিয়াউল হক সুমন বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত। প্রতীক বরাদ্দ পেয়েই সৃষ্টিকর্তার প্রতি শোকরিয়া আদায় করেছি। পরে আমানত শাহ মাজার জিয়ারত করেছি। চট্টগ্রাম-১১ আসনে আমাকে বিজয়ী করার জন্য আমি সবার দোয়া প্রার্থনা করি।’

এ সময় নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনসহ নগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বন্দর-পতেঙ্গার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন চট্টগ্রাম-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla