1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ইতিহাস, ঐতিহ্য ও নীতিশিক্ষা মেলা উদযপিত হল চট্টগ্রামে - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ইতিহাস, ঐতিহ্য ও নীতিশিক্ষা মেলা উদযপিত হল চট্টগ্রামে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৮ বার পড়া হয়েছে

 

আমার সন্তান আমার বাংলাদেশ ফাউন্ডেশনের আহ্বায়ক শাহজাদা ছৈয়দ মো: সাইফুল আলম নাইডুর সভাপতিত্বে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে  উদযাপিত হল কোমলমতি শিশু-কিশোরদের নিয়ে ইতিহাস, ঐতিহ্য ও নীতিশিক্ষা মেলা- “দেখা হয় নাই চক্ষু মেলিয়া”।
.
১৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জমায়েত হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পণ করে এ আয়োজনের সূচনা করেন বিশিষ্ট শিক্ষানুরাগী- সুলতানুল আরেফিন ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা- ঐতিহ্যবাহী চট্টগ্রাম দরবার শরিফের সাজ্জাদানশিন হযরতুল আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)।
.
এ সময় প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিক- সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বোধন আবৃত্তি পরিষদের সভাপতি জনাব আব্দুল হালিম দোভাাষকে বরণ করা নেয়া হলে, তিনি শিশু-কিশোরদের নিয়ে বাংলাদেশের অভূদ্যয়ে বঙ্গবন্ধুর ভূমিকার সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন।
.
এডভোকেট নহিদ মুনতাহার উপস্থাপনায় পূর্বনির্ধারিত কর্মসূচী মোতাবেক বাতিঘর পরিদর্শন, জামালখান মোড়ে দেয়ালে দেয়ালে সুসজ্জিত ঐতিহাসিক ম্যুরাল সমূহ ও অ্যাকুয়ারিয়াম পরিদর্শন কালে শিশু-কিশোরদের সাথে আরও ছিলেন বিশিষ্ট সমাজ কর্মী নাজিম উদ্দিন, তছলিম উদ্দিন ও সালাউদ্দিন ত্বীন, ডাক্তার কাজী সাজিয়া আফ্রিন শাওন, সাংবাদিক ও বীমা কর্মকর্তা মো: সোলায়মান টিপু, আইটি বিশেষজ্ঞ সরোয়ার মোর্শেদ সূজন, এডভোকেট ইব্রাহিম বিপু, ডাক্তার জিহান রসুল হক, জাহেদুল আলম, সংবাদকর্মী রিশাদ সহ প্রমুখ।
.
বাংলাদেশ উইকিমিডিয়া ফাউন্ডেশনের সদস্য জনাব শাহ মিডুর অনুষ্ঠান পরিকল্পনার অংশ হিসাবে শিশুদের মাঝে বই পড়ার অনুপ্রেরণা জাগানিয়া সংক্ষিপ্ত স্মারক আলোচনা: “বই ঘর কেন বাতিঘর”- উপস্থাপন করেন প্রধান আতিথি আব্দুল হালিম দোভাষ। পরিদর্শনকালেও তিনি এক একটি ম্যুরালের শিশোতোষ পরিচিতি তুলে ধরতে থাকলে, শিশুরা তাকে নানান প্রশ্নবানে উদ্বেলিত করতে থাকে। এতে এক অনিন্দসুন্দর পরিবেশের অবতারণা ঘটে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে রক্ষিত অ্যাকুয়ারিয়াম পরিদর্শনের মধ্য দিয়ে শেষ হয় এক সফল আয়োজনের।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla