1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন: পরাগ ভাইস চেয়ারম্যান আসলাম সেক্রেটারি নির্বাচিত - পূর্ব বাংলা
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কাপ্তাই তথ্য অফিসের প্রেস ব্রিফিং: তুলে ধরলেন বর্তমান সরকারের ১ শত ৮০ দিনের সম্পাদিত কার্যক্রম পূর্ব বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক জাফর হায়াতের ১১তম মুত্যুবার্ষিকী পালন উন্মোচিত হলো এস এম পিন্টু ’অনুপ্রেরণা’ গ্রন্থের মোড়ক প্রাথমিকে নির্বাচিত ১৪ হাজার শিক্ষকের পুলিশ ভেরিফিকেশন শুরু জাফর হায়াতের ১১তম মৃত্যুবার্ষিকী ১১ মে সোমবার ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন নতুন এসপি মাসুদ মোঃ আলীর হোটেল গেটওয়ে মদ,জুয়া, ইয়াবা ও অসাজামিক কর্মকান্ড সবই চলে দেখার কি দেখার কেউ নেই? বাজেট অধিবেশন ৭ জুন আনোয়ারায় প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে ওয়ারেন্ট প্রাপ্ত আসামী তবু গ্রেফতার হচ্ছে না

চট্টগ্রামে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন: পরাগ ভাইস চেয়ারম্যান আসলাম সেক্রেটারি নির্বাচিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩১০ বার পড়া হয়েছে
   ৩ ডিসেম্বর দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে ফখরুল ইসলাম চৌধুরী পরাগ ভাইস চেয়ারম্যান এবং আসলাম খান সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। ভোটে কার্যকরী পরিষদের পাঁচ জন সদস্যও নির্বাচিত হয়েছেন। সোসাইটিতে পদাধিকার বলে জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
২ ডিসেম্বর সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নগরীর আন্দরকিল্লাস্থ জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান, সেক্রেটারিসহ ৭টি পদে দুই হাজার ৯৪৬ জন আজীবন সদস্য ও ৪৩৪ জন বার্ষিক সদস্য ভোটারদের মধ্যে সর্বমোট ৮৮৯ ভোট কাস্ট হয়েছে। নির্বাচনে ভাইস চেয়ারম্যানের একটি পদের বিপরীতে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে ফখরুল ইসলাম চৌধুরী পরাগ ৫০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী পেয়েছেন ৩৪১ ভোট। ৪৮৯ ভোট পেয়ে মোহাম্মদ আসলাম খান সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল মালেক খান পেয়েছেন ৩৬৬ ভোট। কার্যকরী সদস্যের ৫টি পদে ৫৬২ ভোট পেয়ে রাইসুল ইসলাম চৌধুরী, ৫১২ ভোট পেয়ে হাসান মুরাদ বিপ্লব, ৪৮৮ ভোট পেয়ে মোহাম্মদ শাহিদুল ইসলাম, ৪৮১ ভোট পেয়ে মোহাম্মদ ইসমাইল হক এবং ৪৭২ ভোট পেয়ে সুগ্রীব কুমার মজুমদার দোলন নির্বাচিত হন। কার্যকরী সদস্য পদে অপর ০৩জন প্রার্থী মোহাম্মদ রাশেদ খান মেনন পেয়েছেন ৪১৩ ভোট, মোহাম্মদ শাহাদাত হোসেন রোমেল ৪০৯ ভোট এবং মোহাম্মদ আবদুল মোনাফ পেয়েছেন ৩৩১ ভোট। ভোট গ্রহণ শুরুর আগে সোসাইটির চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla