1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বাকলিয়ায় শিক্ষা উপমন্ত্রী নওফেলের পক্ষে শীতবস্ত্র উপহার - পূর্ব বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

বাকলিয়ায় শিক্ষা উপমন্ত্রী নওফেলের পক্ষে শীতবস্ত্র উপহার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৫ বার পড়া হয়েছে

১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের বগারবিল এলাকায় ১ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় স্থানীয় সংসদ সদস্য ও মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি ব্যবস্থাপনায় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই  শীতবস্ত্র দেয়া হয়।

১৭ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ নেতা ফারুক ইসলাম সাকিব এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন। ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম ইমন সভাটি  সঞ্চালন করেন। শীতার্ত ও গরিব অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ড ১৭,১৮,১৯ এর মহিলা কাউন্সিলর শাহীন আক্তার রোজী।

এই সময় উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল চৌধুরী তানিম,কুতুব উদ্দিন,ফয়সাল রফিক,মোঃ ফয়সাল,সোহেল আহমেদ সেলু,রফিকুল ইসলাম খোকন,সোলাইমান শেঠ,স্বপন আহমেদ,তানভীর মেহেদী মাসুদ,শাহাজাদা চৌধুরী,ইনজামাম ইমু,মিনহাজুল ইসলাম মিনহাজ,ইয়াসিন আরাফাত মুন্না, আরফাত হোসেন,জহিরুল ইসলাম,আরশাদ মিশন,মিনহাজ উদ্দিন,সাজ্জাদুল ইসলাম সোহাগ,সৈয়দ বিন আবদুল্লাহ নাহিদ,ওবাইদুল আলম শাকিল,মুহাম্মদ আরিফ উদ্দিন,আল আমিন,মো: সাদ্দাম,মো: শহিদুল,মো: হৃদয়,মো: আরিফ হোসেন,নীরব চৌধুরী টুটুল,আরিফুল ইসলাম নাইম,শংকর দাস, আবু সোলাইমান রায়হান প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla