1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাড়ানোই মানবসেবার সর্বোত্তম কাজ- হেলাল আকবর চৌধুরী বাবর - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাড়ানোই মানবসেবার সর্বোত্তম কাজ- হেলাল আকবর চৌধুরী বাবর

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৩ বার পড়া হয়েছে

এনায়েত বাজার এলাকায় অসহায় ও শীতার্তদের মাঝে এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম মিথুনের সার্বিক তত্ত্বাবধানে ১লা ডিসেম্বর বিকাল ৪:৩০ মিনিটে এনায়েত বাজার মহিলা কলেজের সম্মুখ মাঠে এক হাজার শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম ই এস কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস ও মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

এ সময় উপস্থিত ছিলেন এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আলহাজ্ব সলিম উল্লাহ বাচ্চু, আওয়ামী লীগ নেতা রিটু দাশ বাবলু, মো:সিরাজ, শিবু প্রসাদ চৌধুরী, আশিষ চক্রবর্তী বাচ্চু, রতন ঘোষ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মোরশেদ আলম, মো:দেলোয়ার, মোঃ ফরিদ, এহসানুল হক খোকা, মহানগর ছাত্রলীগ নেতা শেখ তৌহিদুল ইসলাম আরদিন, রুপম সরকার,আসমাত খান আতিক,ইয়াসির আরাফাত জিকু,শুভ দত্ত,মোঃ রুবেল, ইসমাইল সাকিব, মোঃ নুরুদ্দীন রাকিব,মোঃ নিয়াজ উদ্দিন তামিম,রতন চৌধুরী,শুভ দাশ,মো:রুবেল,মো:সিফাত, মোঃ মুন্না,মোঃ রিজভী, ,মোঃ শওকত, মোঃ রিফাত,মোঃ ওয়াস্তি,মো:চুন্নু,রাজু দাশ ও মো:তৌহিদ।
এ সময় প্রধান অতিথি হেলাল আকবর চৌধুরী বাবর বলেন- দেশে শীতের তীব্রতা বাড়ায় গরীব ও অসহায় মানুষ কষ্ট পাচ্ছে , শীত এলেই দরিদ্র মানুষ শীতে কাতর হয়ে পড়ে , খাবারের চেয়েও তাদের শীত নিবারণ অতি জরুরি হয়ে যায়।তাই সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের  শীতার্থ মানুষের পাশে দাড়ানো উচিৎ। বিশেষ করে আমাদের ছিন্নমূল মানুষের পাশে ,খেটে খাওয়া মানুষের পাশে ও বাচ্চাদের পাশে দাড়াতে হবে। অসহায় মানুষের জন্য মানবতার হাত বাড়িয়ে দেয়াই সর্বোত্তম কাজ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla