1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
টেকনাফে আড়াই লাখ পিস ইয়াবা জব্দ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

টেকনাফে আড়াই লাখ পিস ইয়াবা জব্দ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৫৪২ বার পড়া হয়েছে
    টেকনাফ উপজেলার হ্নীলায় চৌধুরী পাড়া চিতা পয়েন্টে অভিযান চালিয়ে আড়াই লাখ পিস ইয়াবার চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সুত্রে জানা যায়, গত রবিবার রাত সাড়ে ৭ টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির বিশেষ টহল দল মিয়ানমার হতে মাদকের চালান অনুপ্রবেশের খবর পেয়ে হ্নীলা চৌধুরী পাড়া চিতা সংলগ্ন এলাকায় কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর ২জন ব্যক্তি ৪টি বস্তা কাঁধে নিয়ে লবণ মাঠ দিয়ে আসার সময় বিজিবি জওয়ানেরা দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে দূবৃর্ত্তরা বস্তাগুলো ফেলে পাশ্বর্বর্তী গ্রাম চৌধুরী পাড়ার ভেতর দিয়ে পালিয়ে যায়। তখন ঘটনাস্থল তল্লাশী করে ৪টি বস্তা ও ১টি মদের বোতল উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে সাড়ে ৭কোটি টাকা মূল্যমানের ২লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, জব্দকৃত ইয়াবা, মদের বোতল পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla