1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ উন্নয়নের প্রতীক নৌকায় গণরায় দিবে-বাবর - পূর্ব বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ উন্নয়নের প্রতীক নৌকায় গণরায় দিবে-বাবর

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৪৮৩ বার পড়া হয়েছে

 

আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের নেতৃত্ব আনন্দ মিছিল।

আজ সন্ধ্যা সাড়ে ৭ টার সময় নন্দনকানন থেকে আনন্দ মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সম্মুখে বক্তব্যে
হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে সংবিধান সমুন্নত রাখতে যথাসময়ে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাও দেশ এগিয়ে যাওয়ার অনন্য দৃষ্টান্ত। শক্তিশালী নির্বাচন কমিশন আছে বলেই এটি সম্ভব হয়েছে। তাই আমরা এই ঘোষিত তফসিল কে স্বাগত জানাই এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। এসময় তিনি আরো বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকের দিনে দেশকে এক অনন্য উচ্চতায় নিয়েগেছেন বলেই সবকিছু মসৃণ গতিতে এগিয়ে যাচ্ছে। তাই জনগণের আস্থা শেখ হাসিনা সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মানের প্রতীক নৌকায়।আগামী ২৪জানুয়ারীর নির্বাচনে শেখ হাসিনা সরকারই নিরংকুশ বিজয় লাভ করবে।

আনন্দ মিছিল শেষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চট্টগ্রামে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধু টানেল, মেয়র মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চট্টগ্রাম থেকে কক্সবাজার রেললাইন সহ চট্টগ্রামে সর্বত্র উন্নয়ন করেছন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।আগামী নির্বাচনে চট্টগ্রামের ১৬ টি আসন চট্টগ্রামবাসী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবে।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী, সেলিম উদ্দিন জয়, নুরুল আজিম রনি, মোরশেদুল আলম, মোঃ দেলোয়ার,হোসাইন আহমেদ রুবেল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, সহ-সভাপতি, মনিরুল ইসলাম, মহসিন কলেজ কলেজ ছাত্র লীগ নেতা মায়মুন উদ্দীন মামুন, শেখ তৌহিদ আরদিন, জুবায়ের আলম আশিক,শুভ দত্ত. মোঃ রুবেল,ইসমাইল সাকিব. ইয়াসির আরাফাত রিকু প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla