1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
দুমকির লেবুখালীতে ছাত্র বলাৎকার কাণ্ডে মাদ্রাসা বন্ধ  - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

দুমকির লেবুখালীতে ছাত্র বলাৎকার কাণ্ডে মাদ্রাসা বন্ধ 

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২৭২ বার পড়া হয়েছে
মো আজিজুল
পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় লেবুখালী কার্তিপাশায় ছাত্র বলাৎকারের অভিযোগে মাদ্রাসা বন্ধ ঘোষনা করা হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, লেবুখালীর কার্তিকপাশায় গোল চত্বরের পশ্চিম পার্শ্বে মাদ্রাসা পরিচালক আমিনুল ইসলামের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ তোলেন ভুক্তভোগীর মা রুমা বেগম।
রবিবার উপজেলার লেবুখালির পাগলা ইউনিভার্সিটি স্কয়ার সংলগ্ন পশ্চিম পাড় মহসড়কের পার্শ্বে দারুসসুন্নাত মডেল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়। অভিভাবক রুমা বেগম অভিযোগে জানান, একমাত্র ছেলেকে কুরআনে হাফিজি পড়ার জন্য দারুসসুন্নাত মডেল মাদ্রাসায় ভর্তি করি। আমার স্বামীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার কারনে আমি ঢাকায় চাকুরি করি এবং আমার বাবার বাড়ির কাছে মাদ্রাসায় ছেলেকে ভর্তি করাই। এর আগেও আমার ছেলের সাথে এ ঘটনা ঘটায়, আমি ঢাকা নিয়ে চিকিৎসা করাই। ছেলের সাথে ন্যাক্কারজনক জঘন্য ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার পরিচালকের কঠিন শাস্তি দাবি করছি।
ভুক্তভোগীর নানা বলেন, আমার নাতি এখন অসুস্থ তাই তাকে পটুয়াখালী চিকিৎসার জন্য পাঠিয়েছি। অভিযুক্ত মাদ্রাসা পরিচালক আমিনুল ইসলাম জানান, আমার বিরুদ্ধে আনীত এসব অভিযোগ অসত্য।
এ বিষয়ে দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান এ প্রতিনিধিকে জানান, ভুক্তভোগীর পরিবারকে আইনি ব্যবস্থা গ্রহন করার নির্দেশ দিয়েছি এবং মাদ্রাসাটি বন্ধের নির্দেশ দিয়েছি।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla