1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবস '২৩ পালিত - পূর্ব বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবস ‘২৩ পালিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৩০৬ বার পড়া হয়েছে

  চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৩ উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গনে সকাল ৮.৩০ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী, বেলুন ও ফেষ্টুন ওড়ানো, রোগীদের সচেতনমূলক সুধী সমাবেশ সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার  কৃষ্ণপদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।

স্বাগত বক্তব্যে সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বলেন- চট্টগ্রামের পুলিশ প্রশাসনের সাথে ডায়াবেটিক হাসপাতালের গভীর সম্পর্ক রয়েছে। হাসপাতালের চক্ষু বিভাগের জন্য রেটিনা মেশিন স্থাপনে পুলিশ প্রশাসনের অবদানের কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতেও সিএমপি পুলিশ প্রশাসনের সহযোগীতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, বাংলাদেশে যেভাবে ডায়াবেটিসের চিকিৎসা সেবা দেয়া হয় পৃথিবীর অন্য কোথাও এভাবে সেবা দেয়া হয় না। তিনি পুলিশ বিভাগের জন্য ডায়াবেটিক হাসপাতালে বিশেষ সেবা প্রদান করেন।

প্রধান অতিথি সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই হাসপাতালের সাথে সিএমপির এমইউ চুক্তি স্বাক্ষরের সম্মতি প্রকাশ করেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার চিকিৎসা বান্ধব সরকার। চিকিৎসা সেবা সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে সিএমপির পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিগত সময়ের ন্যায় সহযোগীতা অব্যাহত থাকবে।

নির্বাহী সদস্য এডভোকেট চন্দন কুমার তালুকদার এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি মিসেস আবিদা মোস্তফা, আলহাজ¦ শাহজাদা মোহাম্মদ এনায়েত উল্লাহ খান, যুগ্ম সম্পাদক মোঃ শাহনেওয়াজ, ইঞ্জিনিয়ার লাযন জাবেদ আবছার চৌধুরী, কোষাধ্যক্ষ আলহাজ¦ এস.এম জাফর, নির্বাহী সদস্য প্রিন্সিপাল লায়ন মোঃ সানাউল্লাহ, মোঃ শহীদুল আলম, মোঃ আলী চৌধুরী, জীবন সদস্য ও বিশিষ্ট কলামিষ্ট অধ্যাপক মোঃ মাসুম চৌধুরী, হাসপাতালের ডাইরেক্টর (ইনচার্জ) ডাঃ নওশাদ আজগার চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপি ডিসি (উত্তর) মোখলেসুর রহমান এবং ডিসি ট্রাফিক (উত্তর) জয়নাল আবেদীন সহ সিএমপির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আলহাজ্ব এস এম শওকত হোসেন। বিশ্ব ডায়াবেটিস দিবসের তাৎপর্যকে তুলে ধরতে সমিতির অপর ৪টি শাখা এনায়েতবাজার, ইপিজেড, বহদ্দারহাট ও অক্সিজেন শাখায়ও বর্ণাঢ্য র‌্যালী এবং বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla