1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আমির ভাণ্ডার খোশরোজ শরীফ ও জশনে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) মাহফিল - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আমির ভাণ্ডার খোশরোজ শরীফ ও জশনে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) মাহফিল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৪৬৭ বার পড়া হয়েছে

 

২৪ কার্তিক ৯ নভেম্বর ‘২৩  বৃহস্পতিবার পটিয়াস্থ আমির ভান্ডার শরিফে অবস্থিত রাজে আমির- আলম বহরদারে তরিকত  হযরত ক্বারী মাওলানা ফৌজুল আজিম শাহ আমিরী (ক.)’র রওজা প্রাঙ্গনে এ ওরশ মোবারক অনুষ্ঠিত হয়।

হযরত শাহ্ সূফি সৈয়দ এয়ার মোহাম্মদ শাহ্ আমিরী (ম.) এর ছদারতে অনুষ্ঠিত মাহফিলে সম্মানিত মেহমান হিসাবে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুল আলিম দোভাষ, বাংলাদেশ তরিকত পরিষেদ (বিটিপি)’ কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি সম্পাদক  শাহ মিডু, ইউনানী (মেডিকেল) কলেজের প্রিন্সিপাল ডা. ওসমান ফারুক, রাহে ভান্ডার সিলসিলার খলিফা ও চট্টগ্রাম দরবার শরিফের আওলাদ শাহজাদা ছৈয়দ মোহাম্মদ সাইফুল আলম নাইডু, সুফিতত্ত্ব গবেষণা ও মানবকল্যাণ কেন্দ্রের সাধারণ সম্পাদক হাকিম মাওলানা মুহম্মদ ইকবাল ইউসূফ প্রমুখ।

এতে প্রধান আলোচক হিসাবে ইসলাম ধর্মে সুফি-দরবেশগণের ভূমিকা তুলে ধরে নূরানী তকরীর পেশ করেন প্রখ্যাত ইসলামি বক্তা ড. শাইখ মোহাম্মদ সাইফুল আজম বাবর আল-আযহারী (ম.)। আলেমে তরিকতগণের মধ্য হতে আরও তকরির করেন হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ আশেকুর বারী (ম.),  মুফতি সৈয়দ মাহবুব আলম নুরী আল কাদেরী (ম.), হযরত মাওলানা গোলাম মোহাম্মদ আবেদ শাহ্ চিশতী (ম.)।

এতে আখেরী মোনাজাত পরিচালনা করেন শাহ্ মঞ্জিলের সাজ্জাদানশীন পীরে তরিকত- হযরত মাওলানা শাহ্ সূফি সৈয়দ ফোরকানুল হক শাহ্ আমিরী (ম.)।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla