1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সুবর্ণচরে কলেজ শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যানের উপহার বই বিতরণ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সুবর্ণচরে কলেজ শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যানের উপহার বই বিতরণ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২৫৮ বার পড়া হয়েছে

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা সুনামধণ্য শিক্ষা প্রতিষ্ঠান ডেসটিনি কলেজে ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন চৌধুরীর পক্ষ থেকে কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ফুল সেট বই উপহার দিয়ে শিক্ষা ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন ৬ নভেম্বর (রবিবার) সকাল ১১ টায় মোহাম্মদপুর ইউনিয়নে অবস্থিত ডেসিটিনি কলেজ মিলনায়নতনে ডেসটিনি কলেজের অধ্যক্ষ কেশব চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর, বিশেষ অতিথি ছিলেন, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মহি উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানা উল্যাহ বি.কম,মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য সামছুল আলম বাহার,সমাজ সেবক আবুল বাসার, ডেসটিনি কলেজ পরিচালনা কমিটির সদস্য মোঃ ফরিদ আখতার, ডেসটিনি কলেজ প্রভাষক আকবর হোসেন সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফারুক চৌধুরী, কলেজ ছাত্রলীগ সভাপতি রুবেল চৌধুরী সহ প্রমুখ। তাছাড়া আরো উপস্থিত ছিলেন কেরামতপুর বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কেরামতপুর এম এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চরবেশাখী থানারহাচ দাখিল মাদ্রাসার সুপার সহ অন্যন্যরা। বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়,উচ্চ বিদ্যালয়, মাদ্রাসাসহ সকল প্রতিষ্ঠানে নিজ অর্থায়নে অর্থিক সহযোগিতা করে যাচ্ছেন মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মহি উদ্দিন চৌধুরী। এমন ভাবে প্রতিটি জনপ্রতিনিধি এগিয়ে এলে শিক্ষাব্যবস্থা আরো বহুগুন বেড়ে যেতো, পড়াশোনায় আরো এগিয়ে আসতো শিক্ষার্থীর। অনুষ্ঠানের শেষে সকল শিক্ষার্থীদের মাঝে উপহার দেওয়া বই বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla