1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বিএনপি-জামাতের নৈরাজ্য রাজপথে প্রতিহত করা হবে- হেলাল আকবর চৌধুরী বাবর - পূর্ব বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

বিএনপি-জামাতের নৈরাজ্য রাজপথে প্রতিহত করা হবে- হেলাল আকবর চৌধুরী বাবর

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৪৩৯ বার পড়া হয়েছে

সারাদেশে আন্দোলনের নামে বিএনপি-জামাত স্বাধীনতা বিরোধী চক্রের নাশকতা, পুলিশ হত্যা,জ্বালাও পুড়াও হরতাল অবরোধের প্রতিবাদে নগরীতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে নগীর এনায়েত বাজার ও জামালখান ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ।
আজ বিকেল ৫ঘটিকায় নগরীর কাজিরদৌড়ি মোড়ে এই প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ফরহাদুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে ও নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা ও নগর আওয়ামিলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

এসময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, আওয়ামীলীগের উন্নয়নের জোয়ারে ভেসে গেছে বিএনপি-জামাত জোটের হরতাল অবরোধ। জনগণের মেন্ডেট নিয়ে আওয়ামীলীগ সরকার টানা ৩বার ক্ষমতায় থেকে মেগা উন্নয়নের মাধ্যমে দেশকে বিশ্বের কাছে নিয়েগেছে এক অনন্য উচ্চতায় আর মাত্র ৫বছর ক্ষমতায় থেকে বিএনপি-জামাত জোট বিশ্ব দরবারে বাংলাদেশকে দূর্ণীতিতে ৩বারের বিশ্ব চ্যাম্পিয়ন করেছে। তাই জনগণ তাদেরকে লাল কার্ড দেখিয়ে প্রত্যাখান করেছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে বিএনপি-জামাত চক্র যদি জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলে তবে তাদের প্রতিহত করতে আওয়ামী সকল অঙ্গ সংগঠন প্রস্তুত।তিনি আরো হুশিয়ারী উচ্চারণ করে বলেন, সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ সংসদ নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অধিনে অনুষ্ঠিত হবে।যারা সংবিধানের বিরুদ্ধে যাবে জনগণ তাদেরকে প্রতিহত করবে।তাদেরকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সহ-সভাপতি মনোয়ার জাহান মনি ,মহানগর যুবলীগের  সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল আলম চৌধুরী নোবেল, যুবনেতা সেলিম উদ্দীন জয়,যুব মহিলালীগ নেত্রী সোনিয়া আজাদ,তৌহিদুল ইসলাম মিথুন,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক এহেসানুল হক খোকা।

সমাবেশে উপস্থিত ছিলেন এ এম কুতুবউদ্দিন চৌধুরী, নাছির উদ্দীন ফাহিম,ওমর ফারুক, শিবু প্রসাদ চৌধুরী , পংকজ রায়,মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ মোমিনুল হক,রতন ঘোষ, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ জাহেদ, আবু তাহের রানা, মোস্তফা করিম কাউছার, ফয়সাল রফিক,  আশিক্কুন্নবি, মামুনুর রহমান,মিজানুর রহমান,তৌহিদুল ইসলাম আরদিন প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla