1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মিথ্যা ঘোষণা দিয়ে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মিথ্যা ঘোষণা দিয়ে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৩০১ বার পড়া হয়েছে

ক্যালসিয়াম কার্বনেট ঘোষণার চালানে ৬০ টন ডেক্সট্রোজ, ১৫ টন গুঁড়ো দুধ, ১ টন কফি মেট, ৩ টন মেনথল পেয়েছে কাস্টমস কর্মকর্তারা। মিথ্যা ঘোষণার এ চালানে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা হয়েছে।শতভাগ কায়িক পরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. সাইফুল হক।

তিনি জানান, ঢাকার পুরানা পল্টনের জি ওয়াই ট্রেড প্রাইভেট লিমিটেড চীন থেকে চার কনটেইনারের চালানটি এমভি স্কাই উইন্ড জাহাজে আমদানি করে।

ঘোষণা ছিল ক্যালসিয়াম কার্বনেট (আনকোটেড)। কাস্টম হাউসের এআইআর শাখা চালানটি মিথ্যা ঘোষণার পণ্য সন্দেহে বিশেষ নজরদারিতে রাখে। বিষয়টি আঁচ করতে পেরে আমদানিকারক কৌশলে চালানটি বন্দরে না নামিয়ে সিঙ্গাপুর ফেরত পাঠাতে আরওবি ঘোষণা করে। পরে কাস্টমসের চাপে চালানটি জাহাজ থেকে নামাতে হয়।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) চালানটি শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। ঘোষিত পণ্য পাওয়া যায় মাত্র ৩ টন।

একই আমদানিকারকের আরেকটি চালান গত ২০ সেপ্টেম্বর আটক করেছিল কাস্টমস কর্মকর্তারা। যাতে ক্যালসিয়াম কার্বনেট (আনকোটেড) ঘোষণা দিয়ে ডেক্সট্রোজ ও গুঁড়ো দুধ আনা হয়েছিল। রাজস্ব ফাঁকির চেষ্টা ছিল কোটি টাকা।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla