1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কক্সবাজার সীমান্ত থেকে চট্টগ্রামে ইয়াবার নতুন রুট, বাহক হিসেবে ব্যবহৃত হচ্ছে নারী ও শিক্ষার্থীরাও চট্টগ্রাম জেলা লিগ্যাল এইডের উদ্দোগে আইন শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা সীতাকুণ্ড শঙ্করমঠ ও মিশনে সপ্তাহব্যাপী বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলন সম্পন্ন এবং স্বামী তপনানন্দ গিরির আবির্ভাব উৎসব ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময় ঝিলতলী খাল এলাকা হতে বালু ভর্তি ডাম্পারসহ আটক ৩ সীতাকুণ্ডে কর্মসংস্থানের পথপ্রদর্শক এলবিয়নের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন আর নেই, বিভিন্ন মহলের শোক রোগীর প্রাণ বাঁচান যাঁরা, তাঁদেরই বাঁচার লড়াই: চিকিৎসকদের ১২ দফা দাবিতে সিভিল সার্জনের সমর্থন যুব সমাজকে রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের দায়িত্ব নিতে হবে চট্টগ্রামে ভাড়া বাসায় ইউটিউব ও চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরির কৌশল শেখার দাবি, মেশিনসহ যুবক গ্রেপ্তার রবিউল আউয়াল উপলক্ষে কেরাত, আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় পুরস্কার পেল শাহ্ জব্বারিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা

পূর্ব বাংলায় সংবাদ প্রকাশের পর নিমতলা খালপাড়ে সাইমুন আইসক্রীম ফ্যাক্টরীতে জেলা প্রশাসন ও বিএসটিআই’রঅভিযান

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৩৮৮ বার পড়া হয়েছে

ক্ষতিকর রঙ মিশ্রিত আইসক্রিম তৈরী , ১ লাখ টাকা জরিমানা , ১২০০০ পিস আইসক্রিম ধ্বংস

চট্টগ্রামের বন্দর থানাধীন নিমতলা খালপাড় এলাকায় একটি আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান চালায় জেলা প্রশাসন ও বিএসটিআই। এসময় কারখানার মালিক ওমর ফারুককে হাতে নাতে আটক করা হয়। কারখানায় আইসক্রিম মোড়কজাত বা প্যাকেজিং করার কোন লাইসেন্স ছিল না। এছাড়া মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর রং মিশ্রিত ১২০০০ পিস আইসক্রিম জব্দ করা হয়। দূষিত পানি এবং মানহীন বিভিন্ন পদার্থ এবং রং দিয়ে বাচ্চাদের খাওয়ার এসকল আইসক্রিম তৈরী করছিল প্রতিষ্ঠানটি। আইসক্রিম গুলোর গায়ে কোন উৎপাদনের তারিখ বা মেয়াদোত্তীর্ণের তারিখ কিছুই ছিল না। এসকল অপরাধে অভিযুক্ত ওমর ফারুককে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ৫০০ কার্টুন (১২০০০ পিস) মানহীন আইসক্রিম জনসমক্ষে ধ্বংস করা হয়।

জানা গেছে, বন্দর খালপাড়ে, ওসির দোহাই দিয়ে চলছে – ‘বৈধ কোন কাগজপত্র নেই, টিনশীট অপরিষ্কার পরিবেশে নোংরা পানি দিয়ে আইস্ক্রীম তৈরী’ এই শিরোনামে সাপ্তাহিক পূর্ব বাংলায় ১ অক্টোম্বর ‘২৩ সংবাদ প্রকাশিত হয়।সংবাদটি প্রকাশিত হবার পর স্হানীয় এলাকাবাসী খুশী হলেও মালিক পক্ষ বেপরোয়া হয়ে উঠে। স্বল্প পুঁজিতে বেশী লাভের আশায় সাইমুন আইসক্রীম নামের ফ্যাক্টরীতে লিচি আইসক্রীম প্যাকেটজাত করে পুরোদমে বাজার জাত করে আসছিল । স্হানীয় এলাকাবাসী পূর্ব বাংলা অফিসে বিষয়টি জানায়। পুর্ব বাংলা পত্রিকা পুনঃরায় সরেজমিন তদন্ত করে ‘সাইমুন’ আইসক্রীম ফ্যাক্টরীতে ‘ লিচি’ লেভেল, বিএসটিআই ও পরিবেশ অধিদপ্তর ঘুমে !’ শীর্ষক আরো একটি তথ্যবহুল ও অনুসন্ধানী রিপোর্ট ১৫ অক্টোম্বর প্রকাশ করে। এক মাসের মধ্যে পর পর দুটো সংবাদ প্রকাশিত হবার পর অবশেষে জনগুরুত্বপূর্ণ বিষয়টি বিএসটিআইসহ সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আসে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম এর জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘আমরা এই চট্টগ্রামকে ভেজাল ও মানহীন খাদ্যমুক্ত একটি স্মার্ট জেলায় পরিণত করার জন্য কাজ করছি। এসকল আইসক্রিম সাধারণত স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা খেয়ে থাকে। তীব্র গরমে এসকল আইসক্রিম এর চাহিদা আরো বেশী বাড়ে। জনস্বাস্থ্যের ক্ষতি হয় এরূপ কোন খাদ্যদ্রব্য এই চট্টগ্রামে উৎপাদন করতে দেয়া হবে না। আমাদের ভেজালবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।’ জেলা প্রশাসন চট্টগ্রাম এর পক্ষে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  প্রতীক দত্ত।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla