1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদ্রী (দ.) মাহফিল ও পুরস্কার বিতরণী সম্পন্ন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদ্রী (দ.) মাহফিল ও পুরস্কার বিতরণী সম্পন্ন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৪২৩ বার পড়া হয়েছে

চান্দগাঁও থানাধীন পূর্ব ষোলশহর, খাজা রোড, বাদামতলস্থ ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) মাহফিল ও পুরস্কার বিতরণী  ১১ অক্টোবর সকাল ১০.০০ ঘটিকায় মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ আবু ছালেহ এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ইসলামিক স্কলার শায়খুল হাদিস আল্লামা হাফেজ সোলায়মান আনছারী । তিনি বলেন মহানবী (দ:) সমগ্র জাহানের জন্য শ্রেষ্ঠতম রহমত তথা রাহমাতুল্লিল আলামীন। তার অনুপম আদর্শের মাঝে শান্তি ও মুক্তি নিহীত। বিশেষ অতিথি ছিলেন চান্দগাঁও থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব জয়ন্ত বাড়ৈ। সহকারী শিক্ষক হাসান ইমামের সঞ্চালনায় মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ কাজী মুরি রহমান। উপস্থিত ছিলেন-মাওলানা হাফেজ আবু তৈয়ব, মাও: আবুল হোসাইন, ইফফাত জাহান, মাষ্টার মুনিরুল হাসান, রুমা আকতার, তাসনুভা ইসলাম, মাওলানা আমিরুল ইসলাম চৌধুরী, মাষ্টার রেজাউল করিম, মাষ্টার ইসমাইল, মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা আবদুল করিম, চেমন আরা বেগম, মাওলানা আবদুল বারী, মাওলানা শফিউল আলম, মাওলানা ইকবাল হোসাইন প্রমুখ। মাহফিল শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পরিশেষে মিলাদ কিয়াম দোয়া মোনাজাত ও তাবরুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্তি হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla