1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
এ্যানি আটক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

এ্যানি আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২৮৯ বার পড়া হয়েছে

এ্যানিকে ডাকাতের মতো গ্রেপ্তার করায় সরকার প্রমাণ করেছে, তারা একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ তোলেন তিনি।মির্জা ফখরুল বলেন, ‘তার (এ্যানীর) কোনো দোষ থাকলে তাকে থানায় যেতে বলতে পারত। কিন্তু যেভাবে ডাকাতের মতো হামলা করে, সেভাবে সন্ত্রাসী কায়দায় তাকে আটক করা হয়েছে।’

সরকার পতনের চলমান একদফা আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি, পরবর্তী করণীয় ও খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়ে এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি খুব ক্ষোভের সঙ্গে জানাতে চাই, গত মধ্যরাত দুইটায় আমাদের প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন এ্যানিকে যে বর্বর বা ডাকাতির পদ্ধতিতে গ্রেপ্তার করা হয়েছে, তাতে প্রমাণ করে যে এই সরকার একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে।’

সংবাদ সম্মেলনে এ্যানীকে মধ্যরাতে তুলে নিয়ে যাওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল। এ সময় জামিন পাওয়া বিএনপি নেতাদের জেল গেট থেকে আটক করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla